হবে না জিম্বাবুয়ে-বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৫:৫৭

হবে না জিম্বাবুয়ে-বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের ম্যাচকে ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শনিবার বিকেএসপিতে হওয়ার কথা ছিল ম্যাচটি। বৃহস্পতিবার জানা গেলো, ম্যাচটি হচ্ছেই না। কারণ যথাসময়ে জিম্বাবুয়ের খেলোয়াড়রা বাংলাদেশে আসতে পারছে না।

ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে দলের ঢাকায় আসার থাকার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তাদের আসার নাম নেই।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জ্যেষ্ঠ মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, জিম্বাবুয়ের ক্রিকেটাররা ঢাকায় আসবেন শুক্রবার। তা-ও সবাই নয়, পাঁচ জনের প্রথম দল আসবে এদিন বিকেল পাঁচটায়। বাকিরা ১৫ জানুয়ারি প্রথম ম্যাচ শুরুর আগেই চলে আসবেন। এ কারণে বাতিল হয়েছে ম্যাচটা।

প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ার কারণে ক্ষতি কিছু্টা হয়েছে বাংলাদেশের চার ক্রিকেটারের। ত্রিদেশীয় সিরিজের দলে থাকা এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিঠুন ছিলেন বিসিবি একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সুযোগ ছিল নিজেদের প্রস্তুতি নেওয়ার। কিন্তু সেটা হলো না।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী