এনামুল আউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৬:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:০২

এনামুল ভালো শুরু করেছিলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের বোলিং নৈপুণ্যে জিম্বাবুয়েকে ১৭০ রানে অলআউট করেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ জয়ে শুরু করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেও দারুণ সূচনা করেছে তারা। তবে ছেদ পড়েছিল একটি উইকেট হারিয়ে। ৩০ রানে প্রথম উইকেট হারালেও তামিম ইকবাল ও সাকিবের জুটিতে দ্রুত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। ১১ ওভারে ১ উইকেটে ৬৭ রান তাদের। তামিম ২২ ও সাকিব ১৮ রানে খেলছেন।

এনামুল হক বিজয় ছোটখাটো ঝড় তুললেও ১৯ রানে আউট হয়েছেন। তামিম ইকবালের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল ৩০ রানের। চতুর্থ ওভারের শেষ বলে সিকান্দার রাজাকে উইকেট দেন এনামুল। লেগ সাইডে ডিপে দাঁড়ানো ক্রেইগ আরভিন তার ক্যাচ ধরেন। চারটি বাউন্ডারি ছিল প্রায় তিন বছর পর ওয়ানডে দলে জায়গা পাওয়া এনামুলের।

টস নিয়ে ভাবতে হয়নি বাংলাদেশকে। কুয়াশা ঘেরা মিরপুরে সকালে টস জিতেই ফিল্ডিং নেন মাশরাফি মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্ত বিফলে যায়নি। প্রথম ওভারে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নেন সাকিব। দ্বিতীয় বলে সলোমন মিরে স্টাম্পিং হন। এক বল বিরতি দিয়ে সাকিব ফেরান ক্রেইগ আরভিনকে। মিড উইকেটে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন জিম্বাবুয়ান ব্যাটসম্যান।

প্রথম ওভারে জোড়া আঘাতের পর বিপদ সামলানোর চেষ্টা করেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। তাদের প্রতিরোধ ভেঙে দেন মাশরাফি। ২৮ রানের জুটি গড়ে মাসাকাদজা (২৫) পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। কিছুক্ষণের মধ্যে টেলর ২৪ রানে মোস্তাফিজের শিকার হন। দলীয় ৮১ রানে জিম্বাবুয়ে তাদের পঞ্চম উইকেট হারায় সানজামুল ইসলামের কাছে। ম্যালকম ওয়ালার ১৩ রানে আউট হন।

ধুকতে থাকা জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পিটার মুর ও সিকান্দার রাজার ৫০ রানের জুটিতে। ইনিংস সেরা ৫২ রানে সাকিব ও মুশফিকের যোগসাজশে রান আউট হন সিকান্দার। মুরের সঙ্গে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৩০ রানের জুটি সর্বশেষ প্রতিরোধ গড়েছিল সফরকারী দলের পক্ষে। তাদের ৩০ রানের জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ৯ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় তারা। মুর ৩৩ রানে আউট হন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাকিব। মোস্তাফিজ ১০ ওভারে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন। ৪১টি ডট বল দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আরেক পেসার রুবেল হোসেনও পেয়েছেন দুটি উইকেট। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী