লিটন-জাকিরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পূর্বাঞ্চল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৯:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:০৬

লিটনের ব্যাট থেকে এসেছে ১১২ রান। ফাইল ছবি-বিসিবি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। লিটন দাস ও জাকির হাসানের সেঞ্চুরিতে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩২ রান।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ওপেনার মেহেদী মারুফ (১৭) ও অধিনায়ক মুমিনুল হককে (৪) হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় পূর্বাঞ্চল। তবে লিটন আর জাকিরের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেটে ১৯৩ রানের জুটি গড়েন দুজনে।

জাতীয় দল থেকে বাদ পড়া লিটনের ব্যাট থেকে আসে ১১২ রান। ১৮৬ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও একটি ছক্কায়। আগের দুই রাউন্ডেও ৪৮ আর অপরাজিত ৫১ রানের দুটি ভালো ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

লিটনকে দলীয় ২৪৩ রানে শুভাগত হোম ফেরালেও জাকির অপরাজিত ১৫৬ রানে। তার ২৩৫ বলের ইনিংসে চার ১৮টি, তবে ছক্কা নেই। প্রথম রাউন্ডে ১১৯ রানের দারুণ ইনিংস খেলা জাকিরকে সঙ্গ দিচ্ছেন তাসামুল হক। তিনি খেলছেন ৩৫ রান নিয়ে।

মধ্যাঞ্চলের পক্ষে শুভাগত দুটি এবং আবু হায়দার একটি উইকেট নিলেও তাসকিন আহমেদকে শূন্য হাতে ফিরতে হয়েছে প্রথম দিনে। জাতীয় দল থেকে বাদ পড়া এই পেসার ১৬ ওভারে ৫৭ রান খরচ করে কোনও উইকেট পাননি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী