তিন সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের ৭৩৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৯:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:১৭

ইয়াসির রাব্বি, অলক কাপালি, জাকির হাসান ও লিটন দাসের ব্যাটে রানের পাহাড় গড়েছে পূর্বাঞ্চল (ছবি: বিসিবি) ৭৩৫ রান- খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের স্কোর এটি। একটি ডাবল সেঞ্চুরির সঙ্গে তিনটি সেঞ্চুরিতে মাত্র ৬ উইকেট হারিয়ে রানের এই পাহাড় গড়েছে তারা। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল করেছে ১ উইকেটে ৪০ রান।

তিন উইকেটে ৩৩২ রানে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। আরও তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও ৪০৩ রান করার পর শেষ সেশনের ঘণ্টা খানেক আগে ইনিংস ঘোষণা করে তারা।

১৫৬ রানে অপরাজিত মাঠে নামা জাকির হাসান এদিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন। ৩২০ বলে ২৩ চারে তিনি তার ২১১ রানের ইনিংসটি সাজান। এছাড়া দ্বিতীয় দিন আরও দুটি সেঞ্চুরি আসে পূর্বাঞ্চলের। ইয়াসির আলী রাব্বি ১৩২ রানে আউট হলেও অলক কাপালি ১৬৫ রানে অপরাজিত থাকেন। আগের দিন ওপেনার লিটন দাস করেছিলেন ১১২ রান।

রানবন্যার এ ম্যাচে মধ্যাঞ্চলের বোলাররা স্বাভাবিকভাবে ছিলেন খরুচে। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন অফ স্পিনার শুভাগত হোম। এছাড়া আবু হায়দার রনি দুটি ও তাসকিন আহমেদ নেন একটি উইকেট।

শেষ বিকেলে মধ্যাঞ্চল ব্যাটিংয়ে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায়। দিন শেষে তারা পিছিয়ে আরও ৬৯৫ রানে! ১৭ রান করে মধ্যাঞ্চলের ওপেনার রবিউল ইসলাম আউট হন। সাদমান ইসলাম ১৮ ও মেহরাব হোসেন ৩ রানে অপরাজিত।

পূর্বাঞ্চলের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন সোহাগ গাজী।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী