মিরপুরে উৎসব ফেরালেন সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৮, ১৩:৪৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৩:৫৮

সাইফউদ্দিন উপুল থারাঙ্গা ও নিরোশান ডিকবেলার ব্যাটে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। মিরপুরের দর্শকরা তাই নীরবই হয়ে গিয়েছিল। অবশেষে গ্যালারিতে উৎসব ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেসারের বলে ডিকবেলা ফেরার পর শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১১৩।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। শুরুতেই তারা হারায় ওপেনার গুনাথিলাকার উইকেট। মেহেদী হাসান মিরাজের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি ৬ রানে। তবে শুরুর ওই ধাক্কা কাটিয়ে উল্টো বাংলাদেশের ওপর ঝড় তোলেন কুশল মেন্ডিস। চার-ছক্কায় বল করছিলেন সীমানা পার। তার ঝড় থামিয়েছেন মাশরাফি। মাহমুদউল্লাহর তালুবন্দী হওয়ার আগে ৯ বলে খেলে যান কুশল ঝড়ো ২৮ রানের ইনিংস, যাতে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।

কুশলের আউটের পর ডিকবেলাকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ান থারাঙ্গা। বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিয়ে বাড়িয়ে নেন তারা দলের রান। এই জুটিতে শ্রীলঙ্কা পেরোয় ১০০ রান। দলের রানের সঙ্গে ব্যক্তিগত সংগ্রহে ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন ডিকবেলা।

যদিও হাফসেঞ্চুরির উৎসব করতে দেননি তাকে সাইফউদ্দিন। এই পেসারের বলটা বুঝতেই পারেননি, হঠাৎ লাফিয়ে ওঠা বল তার ব্যাটের উপরের দিকে লেগে ভাসতে থাকে হাওয়ায়। সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনও সমস্যাই হয়নি সাব্বির রহমানের। প্যাভিলিয়নে ফেরার আগে ডিকবেলা ৫৭ বলে খেলে যান ৪২ রানের ইনিংস।

ফাইনালে বাংলাদেশের একাদশে পরিবর্তন তিনটি। জায়গা হারিয়েছেন এনামুল হক বিজয়। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন। বাজে সময় কাটানো নাসির হোসেনও কাটা পড়েছেন একাদশ থেকে। এই অলরাউন্ডারকে বাদ দিয়ে অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে এই টুর্নামেন্টে। এক ম্যাচ খেলেই বাদ পড়েছেন আবুল হাসান। তার বদলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

লিগ পর্বের শেষ ম্যাচে এই শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথম হারের মুখ দেখে বাংলাদেশ। মাত্র ৮২ রানে অলআউট হয়ে বড় এক ধাক্কা খেয়েছে মাশরাফি বিন মুর্তজারা। ফাইনাল মঞ্চে সেই প্রতিশোধ পর্ব সেরে শিরোপা উদযাপন করতে চায় বাংলাদেশ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম