সাইফের সেঞ্চুরিতে আবাহনীর তিনে তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৩

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাইফ হাসান ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারা সচল রেখেছে আবাহনী। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নকে ১৩৬ রানে হারিয়ে নাসির হোসেনরা পেয়েছে টানা তৃতীয় জয়। সাইফ হাসানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে আবাহনী করে ২৬৬ রান। জবাবে ৩৫.৪ ওভারেই ব্রাদার্স গুটিয়ে যায় ১৩০ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনীকে দারুণ শুরু এনে দেন এনামুল হক ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন এনামুল। এই ওপেনার ৪৮ বলে করেন ৪১ রান। তিনি আউট হলেও থামেননি সাইফ। দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। রনি হোসেনের বলে আউট হওয়ার আগে খেলেন ১০৮ রানের কার্যকরী ইনিংস। ১৩২ বলের ইনিংসটি এই ওপেনার সাজিয়েছেন ৬ চার ও ৫ ছক্কায়।

ম্যাচসেরার পুরস্কার জেতা সাইফের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে ইনিংসটা আরও বড় হতেই পারতো নাজমুল হোসেন শান্তর (৩৮)। ভালো শুরু করে বেশিদূর এগোতে পারেননি অধিনায়ক নাসির হোসেনও, ২৬ বলে করেন ৩১ রান। এরপর মাশরাফি বিন মুর্তজার ১৬ ও সানজামুল ইসলামের ব্যাট থেকে ১২ রান এলে আবাহনী শেষ বলে অলআউট হওয়ার আগে করে ২৬৬ রান।

জবাবে আবাহনীর স্পিন-বিষে নীল ব্রাদার্স। মেহেদী হাসান মিরাজ (৩/২৪), সানজামুল ইসলাম (৩/২৮) ও সাকলাইন সজীবের (২/৮) ঘূর্ণিতে মাত্র ১৩০ রানে শেষ তাদের ইনিংস। ব্রাদার্সের সর্বোচ্চ ৩৫* রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী। আর ওপেনিংয়ে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক দুজনই করেছেন ২৪ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম