টি-টোয়েন্টিতে তামিম-মুশফিককে নিয়েও শঙ্কা, বিকল্প মিঠুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৫

চোটে পড়েছেন তামিম ও মুশফিক

ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়ে দেখা দিয়েছে সংশয়। চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুই তারকা খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।  বদলি হিসেবে ডাক পেয়েছেন উইকেট কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম।

মুশফিক ও তামিমের খেলার সম্ভাবনা নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হয়েছিল মাহমুদউল্লাহর সামনে। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ বললেন, ‘গতকাল হঠাৎ তামিম বাইসেপসে (হাতের পেশি) কিছুটা টান অনুভব করে। ওর জন্য আমরা একাদশ ঘোষণার অপেক্ষায় আছি। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাপারটাও আছে। আশা করছি, ওদের দুজনকেই কালকের ম্যাচে পাবো। আমরা অপেক্ষা করছি।’

মুশফিকের চোট অতটা গুরুতর নয়। তাই মুশফিককে নিয়ে বেশি আশাবাদী অধিনায়ক, ‘মুশফিক কব্জিতে চোট পেয়েছে। আশা করছি সুস্থ হয়ে উঠবে।’

এমন সংশয়াচ্ছন্ন পরিস্থিতিতে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে মিঠুনকে। বিপিএলে ভালো খেলার সুবাদে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন তিনি। তবে শুধু ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১৭.৫০ স্ট্রাইক রেটে ৩২৯ রান করে নির্বাচকদের নজর কাড়েন তিনি। তামিম খেলতে না পারলে ওপেনিংয়ে মিঠুনের খেলার জোরালো সম্ভাবনা।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ