এবার মিরপুরের উইকেট পেল ডিমেরিট পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০২

শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘সতর্কবার্তা’ পেয়েছে জহুর আহমেদ চৌধুরীর উইকেট। এবার ব্যাটসম্যানরা ‍সুবিধা না পাওয়ায় মিরপুরের উইকেট নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

মিরপুরের উইকেট ক্রিকেটীয় ‘মানদণ্ডের নিচে’ বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। শুধু অসন্তুষ্টি নয়, ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া প্রতিবেদনে মিরপুরের উইকেট পেয়েছে ১ ডিমেরিট পয়েন্টও। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন থেকেই উইকেট ভাঙা শুরু করেছিল এবং তিন দিনে শেষ হওয়া ম্যাচের পুরোটা সময়ই বোলাররা সুবিধা পাওয়ায় আইসিসি থেকে ‘সতর্কবার্তা’ পাঠানো হযেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

এ নিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যোগ হলো ৩ ডিমেরিট পয়েন্ট। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ডিমেরিট পয়েন্ট পেয়েছিল বাংলাদেশের ক্রিকেটের মূল মাঠ। পাঁচ বছরে ডিমেরিট পয়েন্ট ৫ দাঁড়ালে এক বছরের জন্য নিষিদ্ধ হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।

বুন তার প্রতিবেদনে জানিয়েছেন, প্রথম দিন থেকেই পিচ ভাঙতে থাকায় ‘হঠাৎ বাউন্স’ করার সঙ্গে ‘অধারাবাহিক স্পিনে’ বোলাররাই সুবিধা পেয়েছে বেশি, যেখানে ব্যাটসম্যানরা ‘ন্যায্য সুযোগ’ পাননি।

মিরপুর টেস্টে শ্রীলঙ্কা জয় পায় ২১৫ রানের, তাতে ১-০ ব্যবধানে সিরিজও জিতে নেয় সফরকারীরা। তিন দিনে শেষ হওয়া এই টেস্টে ৬৮১ রান করতে দুদল হারায় ৪০ উইকেট। বোলারদের দাপটের ম্যাচে সর্বোচ্চ ৭০* রান আসে রোশেন সিলভার ব্যাট থেকে।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম