কুশলের পর থারাঙ্গাও আউট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৫

কুশল মেন্ডিস মিরপুরে ঝড় তুলেছিলেন কুশল মেন্ডিস। ওপেনিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের রীতিমত শাসন করা এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন আফিফ হোসেন। তার বিদায়ের পরই ফিরে গেছেন উপুল থারাঙ্গা, যাতে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৯৩।

শুরুটা করেছিলেন ধীরগতিতে। অন্যপ্রান্তে দানুশকা গুনাথিলাকা মারমুখী থাকায় তিনি ছিলেন ‘নীরব’। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলতে থাকেন কুশল মেন্ডিস। মোস্তাফিজুর রহমানের করা এক ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। বিধ্বংসী রূপে হাজির হওয়া কুশল তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিও। তবে বেশিদূর যেতে পারেননি আর, ৫৩ রানেই তাকে থামান অভিষিক্ত আফিফ হোসেন। প্যাভিলিয়নে ফেরার আগে ২৭ বলের ইনিংসটিতে তিনি মেরেছেন ৮ চারের সঙ্গে ২ ছক্কা।

কুশলের আউটের পর আবার বাংলাদেশের আঘাত। নিজের দ্বিতীয় শিকার বানিয়ে নাজমুল হোসেন প্যাভিলিয়নে ফেরত পাঠান উপুল থারাঙ্গাকে। ওয়ান ডাউনে নেমে মোটেও সুবিধা করতে পারেননি এই ব্যাটসম্যান, নাজমুলের বলে মাত্র ৪ রান করে তালুবন্দী হন আফিফের হাতে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেছিল শ্রীলঙ্কা। দুই ওপেনারের ব্যাটে ভর করে ৫০ ছাড়ায় লঙ্কানদের স্কোর। শুরুতে কুশল তুলনামূলক ধীরস্থির থাকলেও গুনাথিলাকা ছিলেন আগ্রাসী। পঞ্চম ওভারে অভিষিক্ত নাজমুলের ইসলামের বলে ফিরতে হয় প্যাভিলিয়নে। 

ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এই ব্যাটসম্যান, সুযোগ বুঝে তাকে স্টাম্পড করে ছাড়েন মুশফিকুর রহিম। গুনাথিলাকা ফেরেন ৩০ রানে। 

এর আগে ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের