জিতেই চলেছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩

আবারও ম্যাচসেরা সাইফ হাসান আবাহনী লিমিটেড জিতেই চলেছে। টানা দ্বিতীয়বার ম্যাচসেরা ইনিংস খেলে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেও দলকে জেতালেন ওপেনার সাইফ হাসান। তার ও এনামুল হক বিজয়ের হাফসেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা চতুর্থ জয় তারা পেলো ৫ উইকেটে।

শনিবার সাভারে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করেছিল রূপগঞ্জ। এনামুল ও সাইফের একশ ছাড়ানো জুটিতে আবাহনী ৪৮ ওভারে ৫ উইকেটে করে ২৫৩ রান।

তাসকিন আহমেদের সঙ্গে সানজামুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বল হাতে দারুণ ভূমিকা রাখেন। তাসকিন সর্বোচ্চ ৩টি উইকেট নেন। বাকি দুজন শিকার করেছেন দুটি করে উইকেট। আবাহনীর অধিনায়ক মাশরাফি মুর্তজা টানা দ্বিতীয় ম্যাচ থাকলেন উইকেট শূন্য।

রূপগঞ্জের ওপেনার আব্দুল মজিদের ব্যাটে আসে ৮৯ রানের সেরা ইনিংস। পারভেজ রাসূল দ্বিতীয় সেরা ৩৩ রান করেন। এছাড়া সমান ২৯ রান আসে মোশাররফ হোসেন ও নাজমুল হোসেন মিলনের ব্যাটে।

লক্ষ্যে নামা আবাহনীর জয়ের ভিত গড়ে দেন এনামুল ও সাইফ। ১৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। সাইফ টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন ৩৮ বলে। এনামুল করেন ৬৪ বলে হাফসেঞ্চুরি। ইনিংস সেরা ৭৮ রানে সাইফ আউট হলে ভাঙে এই জুটি। এনামুল করেন ৭৭ রান।

দুজন আউট হয়ে গেলে অধিনায়ক নাসির হোসেন (৩৪) ও নাজমুল হোসেন শান্ত (২৫) দলকে লক্ষ্যের আরও কাছে নিয়ে যান। মোসাদ্দেক হোসেন ১৪ ও মিরাজ ২১ রানে অপরাজিত থেকে আবাহনীকে টানা চতুর্থ জয় এনে দেন।

৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আবাহনী।  ১২ দলের এই লড়াইয়ে এখন পর্যন্ত একমাত্র তারাই অপরাজিত। সমান খেলে ৪ পয়েন্ট নিয়ে তিনে রূপগঞ্জ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম