র‌্যাংকিংয়ে কোহলির ‍দুর্লভ কৃতিত্ব

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫২

র‌্যাংকিংয়ে কোহলির ‍দুর্লভ কৃতিত্ব দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটে ৯০০ র‌্যাংকিং পয়েন্ট অতিক্রম করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকায় দুরন্ত পারফরম্যান্স করে মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে এই দুর্লভ কৃতিত্ব অর্জন করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডে দুটোতেই ৯০০ পয়েন্ট অতিক্রম করেছেন কোহলি। ৯০৯ পয়েন্ট নিয়ে এখন ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের সিরিজ ৫-১ এ জিততে তিনটি সেঞ্চুরি হাঁকান কোহলি। ঝুলিতে পুরেছেন ৫৫৮ রান।

গত জানুয়ারিতে টেস্ট র‌্যাংকিংয়ের সর্বকালের সেরাদের তালিকায় ব্রায়ান লারাকে পেছনে ফেলেছিলেন কোহলি। এবার ওয়ানডেতেও ক্যারিবিয়ান গ্রেটকে টপকে গেলেন তিনি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীদের মধ্যে এখন সাত নম্বরে ভারতীয় ব্যাটসম্যান। ৯৩৫ পয়েন্ট নিয়ে সবার উপরে ভিভিয়ান রিচার্ডস।

ভারতের সাবেক গ্রেট শচীন টেন্ডুলকারের চেয়ে কোহলি ২২ পয়েন্টে এগিয়ে। ১৯৯৮ সালের জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট পেয়েছিলেন ‘লিটল মাস্টার’।

এদিকে বোলার র‌্যাংকিংয়ে আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খান ও ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ যৌথভাবে শীর্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ এ আফগানিস্তানকে ওয়ানডে সিরিজ জেতাতে ১৬ উইকেট নেন রশীদ। দারুণ ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডের ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এক নম্বরে জায়গা করে নিলেন ১৯ বছর ১৫৩ দিন বয়সী এই স্পিনার। তাছাড়া সিরিজের দুই ইনিংসে ৫১ রান ও শেষ ম্যাচে ৪৩ রান করে অলরাউন্ডারের তালিকায় শীর্ষ পাঁচে এসেছেন এ আফগান। সতীর্থ মোহাম্মদ নবির ঠিক পরে চতুর্থ শীর্ষ অলরাউন্ডার রশীদ। ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১১৪ নম্বরেও তিনি। বুমরাহ দক্ষিণ আফ্রিকা সিরিজে ৮ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে যৌথভাবে শীর্ষে উঠেছেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম