ইংল্যান্ডের জার্সিতে ফিরছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭

বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস। ‘বিতর্কিত কর্মকাণ্ডে’ জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের জার্সিতে মাঠে ফিরছেন এই অলরাউন্ডার।

রবিবার হ্যামিল্টনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে স্টোকসের। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক এউইন মরগান।

বিস্টলে পানশালার বাইরে মারামারির ঘটনায় অভিযুক্ত হওয়ায় গত সেপ্টেম্বর থেকে স্টোকস নিষিদ্ধ ছিলেন জাতীয় দল থেকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকবেন এই অলরাউন্ডার। বিস্টলের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন শেষে গত সপ্তাহে স্টোকস যোগ দেন দলের সঙ্গে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দল এখনও ঘোষণা করেনি ইংলিশরা। যদিও মরগানের কথায় ইঙ্গিত মিলেছে তার খেলার। শনিবার অনুশীলনের ফাঁকে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক বলেছেন, ‘ওকে খুব ভালোই দেখাচ্ছে। দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে, যা দেখে বেশ ভালোই মনে হচ্ছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘কয়েকটা ম্যাচ খেললে আরও ভালো জায়গায় আসবে, সঙ্গে স্বস্তিটাও ফিরবে...কেননা অনেক লম্বা সময় পর এটা তার প্রথম ম্যাচ।’

নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে নেট অনুশীলন চালিয়ে যাচ্ছেন স্টোকস। তার সঙ্গে ইংল্যান্ড স্কোয়াডে যোগ দিয়েছেন জো রুট, মঈন আলী, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তারা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম