শুক্রবার শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৮:৩৬আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৮:৩৬

বাংলাদেশ দলের অনুশীলন (ফাইল ছবি) আগামী ৬ মার্চ কলম্বোয় শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে রবিবার ১টার ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে দুই দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন মাহমুদউল্লাহ-মুশফিকরা।

শুক্রবার কৃত্রিম আলোতে অনুশীলন করবে বাংলাদেশ দল। সন্ধ্যা সাড়ে ৫টা থেকে শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করবে সাকিব ছাড়া বাকি ক্রিকেটাররা। পরদিন ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে অনুশীলন। ৪ মার্চ দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশকে বহন করা বিমান কলম্বোর উদ্দেশে ছেড়ে যাবে।

নিদাহাস ট্রফিতে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টটি ৬ মার্চ শুরু হলেও বাংলাদেশর প্রথম খেলা ৮ মার্চ। ১৮ মার্চ ফাইনাল দিয়ে শেষ হওয়া এই সিরিজের সব ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

৮ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত। ১২ মার্চ দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ১৪ মার্চ, তার দুই দিন পর লিগ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের মোকাবিলা কারবে মুশফিকরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ১৮ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।

তিন জাতির এই টুর্নামেন্টের জন্য সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। ত্রিদেশীয় সিরিজের এই স্কোয়াডে সাকিব থাকলেও প্রথম দুটি ম্যাচে তাকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

ইনজুরির কারণে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া সিরিজে সাকিব না থাকায় তার বদলে অধিনায়কের দায়িত্ব সামলেছেন মাহমুদউল্লাহ। এবারও সাকিব না থাকলে তার কাঁধেই থাকবে নেতৃত্বের ভার।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ।

নিদাহাস ট্রফির সূচি:

৬ মার্চ: শ্রীলঙ্কা-ভারত

৮ মার্চ: বাংলাদেশ-ভারত

১০ মার্চ: শ্রীলঙ্কা-বাংলাদেশ

১২ মার্চ: শ্রীলঙ্কা-ভারত

১৪ মার্চ: বাংলাদেশ-ভারত

১৬ মার্চ: শ্রীলঙ্কা-বাংলাদেশ

১৮ মার্চ: ফাইনাল

  • আর প্রেমাদাসা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
/আরআই/কেআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের