এক ঘণ্টা দুই হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৮, ১৯:২১আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৯:২৫

লোগান ফন বিক ‘মহান অনিশ্চয়তার খেলা’ বলা হয় ক্রিকেটকে। কখন কী ঘটবে, বলা মুশকিল। অনিশ্চয়তার সঙ্গে বিচিত্রও বটে। সেটাই আরেকবার দেখা গেল নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডে। যেখানে প্রায় একই সময়ে দুজন আলাদা বোলার পূরণ করেছেন হ্যাটট্রিক।

ওয়েলিংটনের পেসার লোগান ভন বিক ও অকল্যান্ড পেসার ম্যাট ম্যাকেয়ানের এই কীর্তি নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসও বটে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্লাঙ্কেট শিল্ডের ১১২ বছরের ইতিহাসে এবারই প্রথম একই দিনে দুই বোলার হ্যাটট্রিক করেছেন।

নতুন এই ইতিহাস লেখার পথটা একটু কাকতালীয়ও বটে। ফন বিক ও ম্যাকেয়ান দুজনই হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে, দুজনই এর আগে খেলেছেন ক্যান্টারবুরির হয়ে; শুধু তা-ই নয়, দুজনই বেরিয়েছেন একই স্কুল থেকে (ক্রাইস্টচার্চ সেন্ট অ্যান্ড্রু’স কলেজ)।

ম্যাট ম্যাকেয়ান প্লাঙ্কেট শিল্ডে একই দিনে হ্যাটট্রিকের প্রথমটা ফন বিকের। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ৪০তম হ্যাটট্রিক পূরণ করেন ইনিংসের চতুর্থ ও ষষ্ঠ ওভারে। বিকের তোপে তার সাবেক দল ক্যান্টারবুরি দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে।

প্রায় একই সময়ে প্লাঙ্কেট শিল্ড ৪১তম হ্যাটট্রিকের দেখা পায় ম্যাকেয়ানের সৌজন্যে। নর্দার্ন ডিস্ট্রিকসের মিডল অর্ডার ভেঙে ইনিংসের ২৬ ও ২৮তম ওভার মিলয়ে তিনি পূরণ করেন হ্যাটট্রিক। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে