অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৮, ২২:২৯আপডেট : ১১ মার্চ ২০১৮, ২২:২৯

২২তম সেঞ্চুরি উদযাপন করলেন ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্সের চমৎকার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে ৩৮২ রান। ২৪৩ রানের প্রথম ইনিংস খেলা অস্ট্রেলিয়ার চেয়ে ১৩৯ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। এরপর দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে অসিদের চাপে রেখেছে ফাফ দু প্লেসিসরা।

পোর্ট এলিজাবেথ টেস্টে রবিবারের খেলা শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে ৪১ রানের, হাতে আছে কেবল ৫ উইকেট। তাদের স্কোরবোর্ডে জমা ৫ উইকেটে ১৮০ রান।

৭৪ রানে অপরাজিত ডি ভিলিয়ার্স এদিন ক্রিজে নেমেছিলেন ১৪ রানে দ্বিতীয় দিন শেষ করা ভারনন ফিল্যান্ডারকে নিয়ে। তারা দুজনে মিলে আরও ৪৮ রান যোগ করতে পেরেছেন। ফিল্যান্ডার ৩৬ রান প্যাট কামিন্সের তৃতীয় শিকার হন।

১১৭ বলে ২২তম সেঞ্চুরি মারার পথে ডি ভিলিয়ার্স আরও একটি মানসম্পন্ন জুটি গড়েন কেশব মহারাজকে (৩০) নিয়ে। তারা দুজন একসঙ্গে করেন ৫৮ রান। লাঞ্চের কিছুক্ষণ আগে লুঙ্গি এনগিদি রান আউট হলে শেষ হয় প্রোটিয়াদের প্রথম ইনিংস। ১৪৬ বলে ২০ চার ও এক ছয়ে ১২৬ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স।

কামিন্স সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ।

রাবাদার পেসে দারুণ দিন কাটালো প্রোটিয়ারা প্রায় দেড়শ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার টপ অর্ডার নড়বড়ে হয়ে পড়ে স্বাগতিক বোলারদের সামনে। চা বিরতির আগে ৮৬ রানে ৪ উইকেট হারায় তারা। ডেভিড ওয়ার্নারকে (১৩) কাগিসো রাবাদা বোল্ড করলে প্রোটিয়াদের এই উদযাপনের শুরু। অধিনায়ক স্টিভ স্মিথকে (১১) পেছনে কুইন্টন ডি ককের গ্লাভসে বন্দি করেন মহারাজ।

ক্যামেরন ব্যানক্রফট (২৪) ও শন মার্শ (১) ব্যর্থ হন লম্বা ইনিংস খেলতে। শেষ সেশনে অস্ট্রেলিয়া ব্যাটিং ধাক্কা সামাল দেয় উসমান খাজা ও মিচেল মার্শের ৮৭ রানের জুটিতে। তবে দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে খাজাকে ৭৫ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে উল্লাস করেন রাবাদা। ৩৯ রানে অপরাজিত মার্শের সঙ্গে খেলতে নেমে ৫ রানে দিন শেষ করেছেন টিম পেইন।

রাবাদা ১৬ ওভারে ৭ মেডেনসহ ৩৮ রান দিয়ে নেন ৩ উইকেট। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের