এখন হয়তো তিনি জেনেছেন আমি মারতে পারি: মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২১:৫২আপডেট : ১২ মার্চ ২০১৮, ২১:৫২

এখন হয়তো তিনি জেনেছেন আমি মারতে পারি: মুশফিক ইতিহাস গড়ে জয়। জয়ের নায়ক মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডব দেখে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি নাজমুল হাসানের চোখ কপালে। তার ধারণাতেও ছিল না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এভাবে ব্যাট করতে পারেন। ম্যাচ শেষে সবার সামনে মুশফিককে বলেছিলেন, ‘আমি কল্পনাও করিনি, তুমি এভাবে মারতে পারো।’ শেষ পর্যন্ত নাজমুল হাসান যে তার ব্যাটিং ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছেন, সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই ‘স্বস্তি’র কথাই শুনালেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২১৪ রানের জবাবে টাইগাররা ২ বল আগে জয় নিশ্চিত করে ৫ উইকেট হারিয়ে। অসাধারণ এই জয়ের পথে মুশফিক ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলেন হার না মানা ৭২ রানের ইনিংস। তার ওই ইনিংস দেখে নাজমুলের করা অমন মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুশফিক বললেন, ‘এই ইনিংসটার পর হয়তো তিনি জেনে গেছেন আমি অন্তত এভাবে ব্যাট করতে পারি।’

সঙ্গে যোগ করলেন, ‘আমার মনে হয় তিনি এতদিন অন্যভাবে দেখতেন আমার খেলা। দিনের পর দিন পরিশ্রম করার ফল যখন কাজে লাগে, তখন অনুভূতি অন্যরকম হয়। আমার মনে হয় না তিনি আমাদের অনুশীলন খুব বেশি দেখেছেন। যাই হোক আমরা আমাদের কাজটা করতে পেরেছি।’

জয় নিশ্চিতের পর সাপের মতো ফণা তুলে নেচেছিলেন মুশফিক। তার এই উদযাপন নিয়ে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক আলোচনাই হয়েছে এই ব্যাটসম্যানের উদযাপন ঘিরে। যদিও মুশফিক জানিয়েছেন, কোনও কিছুকে উদ্দেশ্য কিংবা পূর্বপরিকল্পিতভাবে কিছু করেননি, বলেছেন, ‘সাধারণ একটা উদযাপন ছিল। হয়তো সবার ভালো লেগেছে, তাই আলোচনা হচ্ছে। এই বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আর এটা (উদযাপন) পূর্বপরিকল্পিত ছিল না।’

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী