বৃহস্পতিবার মুখোমুখি সাকিব-মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৯:৪১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:৪১

টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে সাকিব আর মাহমুদউল্লাহর দল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ শুরু হয়েছে কয়েক দিন আগে। তবে দুই তারকা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ সুপার লিগে খেলছেন না। ইনজুরি বা অন্য সমস্যা নয়, সাকিবের মোহামেডান আর মাহমুদউল্লাহর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সেরা ছয় দলে জায়গা করে নিতে পারেনি।

সুপার লিগে উঠতে ব্যর্থ দলগুলোর খেলোয়াড়দের নিয়ে একটি বিশেষ প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শুরু হতে যাওয়া ২০ ওভারের এই ম্যাচে বিসিবি লাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব, আর বিসিবি সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিনা টিকিটে ম্যাচটি দেখতে পারবেন ক্রিকেট-ভক্তরা।

জাতীয় দলের আরেক তারকা তামিম ইকবালের দল কলাবাগান ক্রীড়া চক্রও সুপার লিগে উঠতে পারেনি। তবে বাংলাদেশের সেরা ওপেনার বৃহস্পতিবার খেলতে পারবেন না। ব্যাংকক থেকে হাঁটুর চিকিৎসা শেষে দেশে ফেরা তামিমকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

বিসিবি লাল: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনীক, মোহাম্মদ আজিম, রাইয়ান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।

বিসিবি সবুজ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী মারুফ, আল আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, দেলওয়ার হোসেন, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে