অস্ট্রেলিয়ার জার্সিতে আর না খেলার ইঙ্গিত ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৮, ১১:৩৪আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৬:১৪

ডেভিড ওয়ার্নারও কাঁদলেন সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। কান্নাভেজা কণ্ঠে দুজনই ক্ষমা চেয়েছেন তাদের অপরাধের জন্য। বাকি ছিলেন কেবল ডেভিড ওয়ার্নার। শনিবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এই ওপেনারও তার ভুলের জন্য অনুতাপ করেছেন। তবে স্মিথ-ব্যানক্রফটের চেয়ে অনুশোচনা তার সম্ভবত একটু বেশিই। অস্ট্রেলিয়ার জার্সিতে আর না খেলারই ইঙ্গিত দিয়েছেন ওয়ার্নার!

সংবাদ সম্মেলনে স্মিথ ও ব্যানক্রফট নিজের জায়গা থেকে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ওয়ার্নারও চাইছেন ক্ষমা। যে অপরাধ করেছেন, তার জন্য ক্ষমা চেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও তার পরিবারের কাছে। তবে সংবাদমাধ্যমের অনেক প্রশ্নেরই জবাব দেননি তিনি। যার মধ্যে একটি ছিল, তার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে। অস্ট্রেলিয়া থেকে অবসর নেওয়ার ব্যাপারে করা প্রশ্নে ওয়ার্নার শুধু তার পরিবারকে সময় দেওয়ার কথাই উল্লেখ করেছেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ঘণ্টা দুয়েকের সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের জবাব কেন দেননি, তা পরে স্পষ্ট করেছেন এই ব্যাটসম্যান তার টুইটার অ্যাকাউন্টে। লিখেছেন, ‘অনেক প্রশ্নের উত্তর আমি দেইনি। বিষয়টির সব কিছুই আমি বুঝতে পারছি। একটা সময় সব প্রশ্নের উত্তর আমি দেবো। তবে এই মুহূর্তে সিএ একটা প্রক্রিয়ার মধ্যে আছে।’ টুইটের পরের অংশে লিখেছেন, ‘আমাকে পরামর্শ দেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে সহায়তা করার। সঠিক জায়গায় ও সঠিক সময়ে আমি প্রশ্নগুলোর উত্তর দেবো। বিষয়টি সংবাদ সম্মেলনে উল্লেখ করাটা উচিত ছিল, এজন্য আমি দুঃখিত।’

কেপ টাউনের বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর নিষিদ্ধ হয়েছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট থেকে। সঙ্গে আজীবন নিষেধাজ্ঞা পেয়েছেন অধিনায়কত্ব থেকে। বিশাল এই শাস্তির পর প্রথমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চোখের জল ধরে রাখতে পারেননি ওয়ার্নার। তার কথার ধরন ও অনুতাপ বারবারই একটি ইঙ্গিত দিয়েছে, তিনি আর কখনও খেলতে চান না অস্ট্রেলিয়ার হয়ে। নিজেকে বদলে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য এই ওপেনারের।

স্মিথ ও ব্যানক্রফট দুজনই বলেছেন, একটা সময় হারানো সম্মান ফিরে পাবেন তারা। ওয়ার্নার অবশ্য সেই আশা দেখছেন খুব সামান্য, ‘মন বলছে অতি ক্ষুদ্র আশা বেঁচে আছে আবারও গৌরবের সঙ্গে আমার দেশের হয়ে খেলার। তবে আমি হাল ছেড়ে দিয়েছি যে এটা আর কখনও হবে না। সামনের দিনগুলোতে দেখা যাক কী হয় এবং বুঝতে চাই মানুষ হিসেবে আমি কেমন।’

পরিবারকেই সবচেয়ে বড় করে দেখছেন ওয়ার্নার। ক্ষমা প্রার্থনা তাই তাদের কাছেই বেশি, ‘আমার পরিবারের কাছে ক্ষমা চাইছি, বিশেষ করে আমার স্ত্রী ও মেয়ের কাছে। তোমাদের ভালোবাসা আমার কাছে সব কিছুর ওপরে। তোমরাই  আমার সব কিছু। আমি ভীষণ দুঃখিত তোমাদের এই জায়গায় ফেলে দেওয়ার জন্য। ওয়াদা করছি, আর কখনও কোনও দিন এই অবস্থায় তোমাদের দাঁড় করাবো না।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের