মোস্তাফিজের মুম্বাই অভিষেক কি উদ্বোধনী দিনেই?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১৪:৪৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৬:৫২

অনুশীলনে মোস্তাফিজ। ছবি: মুম্বাই ইন্ডিয়ান্স ডটকম আজ পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের। নতুন আসরে মোস্তাফিজুর রহমানের ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্স। উদ্বোধনী দিনেই তার দল মাঠে নামছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ওয়াংখেড়ের এই ম্যাচেই কি মুম্বাইয়ের জার্সিতে অভিষেক হচ্ছে বাংলাদেশি পেসারের?

সেই সম্ভাবনাই বেশি। আজই মুম্বাইয়ের হয়ে মাঠে নেমে যেতে পারেন মোস্তাফিজ। এখনও কোনও কিছু নিশ্চিত নয়, তবে অতীতের আইপিএল পারফরম্যান্স তার সম্ভাবনার পালে হাওয়া লাগাচ্ছে জোরেশোরে। বিদেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ চার খেলোয়াড় খেলাতে পারে দলগুলো। তাই একাদশে জায়গা পাওয়া নিয়ে মোস্তাফিজের লড়াই হবে মূলত বিদেশি ক্যাটাগরির বোলারদের সঙ্গে।

আর সেই তালিকায় আছে প্যাট কামিন্স ও মিচেল ম্যাকক্লেনাগনের নাম। অস্ট্রেলিয়ান পেসার দুর্দান্ত সময় কাটাচ্ছেন মাঠে। তবে টি-টোয়েন্টি ক্রিকেট একটু খরুচে বোলারই তিনি। তার সঙ্গে আছেন নিউজিল্যান্ড পেসার ম্যাকক্লেনাগন, যিনি ২০১৫ সাল থেকে খেলছেন মুম্বাইয়ের হয়ে। দলটির সাফল্যের পথে বল হাতে কার্যকরী ভূমিকা রেখেছেন তিনি। তাই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জসপ্রিৎ বুমরাহর সঙ্গে কিউই পেসারের বোলিং ওপেন করার সম্ভাবনাই বেশি।

তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। প্রয়োজনে কার্যকরী বোলিং করতে পারেন কিয়েরন পোলার্ডও। এত পেসারের ভিড়ে একাদশে মোস্তাফিজের জায়গা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম ও আইপিএলের অতীত পারফরম্যান্স বিবেচনায় আনলে কার্যরকী ও কম খরুচে বোলারকে নিশ্চয় বেঞ্চে বসিয়ে রাখবে না মুম্বাই। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ তাদের সম্ভাব্য একাদশে কিন্তু রেখেছেন বাঁহাতি এই পেসারকে।

২০১৬ সালের আইপিএলে প্রথমবার খেলেন বাংলাদেশি পেসার। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রথমবারেই করেন বাজিমাত। কাটার জাদুতে ব্যাটসম্যানদের বোকা বানিয়ে হায়দরাবাদের প্রথম শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত বছরও ছিলেন এই ফ্র্যাঞ্চাইজিতে, তবে চোটের কারণে খেলতে পারেননি। আর এবার হায়দরাবাদ তাকে ছেড়ে দিলে নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় মুম্বাই।

মোস্তাফিজ এখন অপেক্ষায় আছেন নতুন দলের হয়ে মাঠে নামার। আজ মাঠে নামবে মুম্বাই, চেন্নাইয়ে বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই হয়তো নীল জার্সিতে মাঠে দেখা যাবে বাংলাদেশি পেসারকে।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী