নেপালকে হারিয়ে ফাইনালে হুইলচেয়ার ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ২০:২৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:৩০

ফাইনালে ওঠার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস টানা দ্বিতীয় জয়ের সুবাদে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ সহজেই ৮ উইকেটে হারিয়েছে নেপালকে। প্রথম ম্যাচে লাল-সবুজের দল ৬ উইকেটে জিতেছিল স্বাগতিক ভারতের বিপক্ষে।

সোমবার ভারত-নেপাল ম্যাচের বিজয়ী দল ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। ফাইনাল হবে মঙ্গলবার।

মুম্বাইয়ের গান্ধী পার্কে বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭৮ রান করেছে নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন দিগাম। বিপুল অপরাজিত ছিলেন ১৯ রানে।

ম্যাচের সেরা খেলোয়াড় মিঠু বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মোর্শেদ ও স্বপন।

জবাবে ৭ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। ৪৪ রানে অপরাজিত থেকে দলের জয়ে বড় অবদান রাখা মিঠুর হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৬ রান এসেছে সাজ্জাদের ব্যাট থেকে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম