মুন্সীগঞ্জের ক্রিকেটারদের উৎসাহিত করলেন মাশরাফি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ২০:২৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২০:২৪

মুন্সীগঞ্জে মাশরাফি মুন্সীগঞ্জ বিজয় দিবস টি-টোয়েন্টির ফাইনালে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা। সোমবার মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ফাইনাল খেলার প্রথম ইনিংস শেষে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে করে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি। ক্রিকেটপ্রেমী ও তার ভক্তদের বাধভাঙা উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম গ্যালারি।

ফাইনালে টসে হেরে গজারিয়া উপজেলা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে করে ১৫১ রান।১৫২ রানের জয়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর মাঠে নেমে প্রথম ওভারে উইকেট হারিয়ে চাপের মুখে পড়লেও সেটা সামলে নিয়ে ৩ বল বাকি থাকতে ১ উইকেটের জয় তুলে নেয়। মুন্সীগঞ্জ সদরের মাসুম ম্যাচসেরা হন।

ম্যাচ শেষে জেলার ক্রিকেটারদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন মাশরাফি, ‘আপনারা খেলাধুলাকে যেভাবে সমর্থন করছেন সেটা আমাদের জন্য অবশ্যই আনন্দদায়ক। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সুপারস্টার খেলোয়াড় ও পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে কিন্তু মাগুরা থেকে খেলাধুলা করে এসেছে। আমরা সবাই কোনও না কোনও জেলা থেকে এসেছি। আপনারা এখান থেকেই একদিন জাতীয় দলে যাবেন।’

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে ফাইনালে প্রধান অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী