রবিবার থেকে বাংলাদেশ-ভারত শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৭:৪৩আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৭:৪৪

রবিবার থেকে বাংলাদেশ-ভারত শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট বাংলাদেশ ও ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে রবিবার শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

পরের ম্যাচ দুটি হবে সোম ও মঙ্গলবার। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল দশটায়। এই সিরিজের আয়োজক শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা অ্যাসোসিয়েশন ফর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস ইমপ্লিমেনটেশন ফর ডিজঅ্যাবিলিটিস (আরদ্রিদ)। সিরিজে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারতীয় দল।

গত সেপ্টেম্বরে ইন্ডিয়ান ক্রিকেট ফেডারেশন ফর দ্যা ডিজঅ্যাবলড (আইসিএফডি) ও আরদ্রিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, প্রত্যেক বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে ভারতীয় দল আসবে বাংলাদেশে। আর ভারতের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা যাবেন ভারত সফরে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম