বরিশালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৮:২০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৮:৫২

বেলুন উড়িয়ে উদ্বোধন হলো প্রতিযোগিতার শনিবার বরিশালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন হয়েছে। সকাল ৯টায় বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বরিশাল স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহম্মদ হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল ইসলাম নুরু এবং বানারীপাড়া পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুভাষ চন্দ্র শীল।

অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ব্যাটিং ও জেলা প্রশাসকের বোলিংয়ের মাধ্যমে লিগের উদ্বোধন করা হয়।

লিগে ৬টি দল অংশ নিচ্ছে, প্রতিটি ম্যাচ হবে ৫০ ওভারের।

উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছে ফজলে রাব্বি বাদশা স্মৃতি সংঘ একাদশ ও সাংস্কৃতিক মজলিশ একাদশ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী