রুমানা ওয়ানডে আর সালমা টি-টোয়েন্টি অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ২১:১৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২১:১৫

রুমানা ও সালমা পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ এপ্রিল দক্ষিণ আফ্রিকার পথে রওনা হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোটিয়াদের মাটিতে ওয়ানডেতে রুমানা আহমেদ এবং টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সালমা খাতুন।

ওয়ানডে ‍সিরিজ শুরু হবে ৪ মে। প্রথম ম্যাচের ভেন্যু পচেফস্ট্রুমের সেনউইজ পার্কে। একই ভেন্যুতে ৬ মে হবে দ্বিতীয় ওয়ানডে।  ৯ ও ১১ মে কিম্বার্লির ডায়মন্ড ওভালে  তৃতীয় ও চতুর্থ ওয়ানডে খেলবে রুমানার দল। আর  ১৪ মে পঞ্চম ও শেষ ওয়ানডে হবে মাঙ্গুয়াঙ  ওভালে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দিন বিশ্রাম পাবেন নারী ক্রিকেটাররা। ১৭ মে কিম্বার্লির ডায়মন্ড ওভালে হবে প্রথম টি-টোয়েন্টি। মাঙ্গুয়াঙ ওভালে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১৯ ও ২০ মে।

বাংলাদেশ দল:

রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি,  ফারজানা হক পিংকি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন,  জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোসতারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম