স্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ২১:০১আপডেট : ০৬ মে ২০১৮, ২১:০৮

স্কুল ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু সোমবার সোমবার সাতটি বিভাগ ও ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলকে নিয়ে শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের জাতীয় পর্ব। এ পর্বে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আটটি দল। শেষ আটের লড়াইয়ের দুই ভেন্যু মৌলভীবাজার ও টাঙ্গাইল।

আগামী ১০ মে দুটি সেমিফাইনালও হবে কোয়ার্টার ফাইনালের দুই ভেন্যুতে। ১৩ মে ফাইনালের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।

মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হবে মানিকগঞ্জ মডেল হাই স্কুল ও সুনামগঞ্জ সরকারি জুবিলি হাই স্কুল। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে একই দিনে নড়াইল সরকারি হাই স্কুলের প্রতিপক্ষ বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুল ও কলেজ।

মঙ্গলবার হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল। মৌলভীবাজারে ঢাকার গ্লোরি স্কুল ও কলেজ খেলবে চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের বিপক্ষে। আর টাঙ্গাইলে পিরোজপুর সরকারি হাই স্কুলের লড়াই দিনাজপুরের চেহেল গাজী শিশু নিকেতন স্কুল ও কলেজের সঙ্গে।

স্কুল ক্রিকেটের গত আসর থেকে ২৯ জন সুযোগ পেয়েছিল বিভিন্ন বয়সভিত্তিক দলে। এবার সারা দেশের ৫৫৪টি স্কুলের ১১ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে