লড়াই করেও পারলো না বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৮, ২১:০৪আপডেট : ১৭ মে ২০১৮, ২১:০৪

রুমানা আহমেদ করেছেন ৩৬ রান ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ, টি-টোয়েন্টি দিয়ে তাই ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে লড়াইও করেছে তারা। তবে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি, প্রথম টি-টোয়েন্টি ১৭ রানে হেরেছে বাংলাদেশ।

ওয়ানডের মতো অবস্থা অন্তত হয়নি বাংলাদেশের। ৫০ ওভারের সিরিজে তো স্বাগতিক প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। বাজেভাবে হোয়াইটওয়াশ হওয়ার পর কুড়ি ওভারের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। কিমবার্লির ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে করে ১২৭ রান। জাবাবে ৫ উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশি বোলাররা খুব একটা সুবিধা করতে দেননি প্রোটিয়াদের। ব্যাট হাতেও লড়াই চালিয়েছেন রুমানা আহমেদ ও ফারজানা হক। দুজন মিলে জয়ের ভিতও গড়েছিলেন, কিন্তু শেষটা রাঙিয়ে নিতে পারেননি তারা। ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে সানজিদা ইসলাম (৮) ও শামিমা সুলতানা (৫) ফিরে গেলেও এই দুজন ধরেন দলের হাল।

চমৎকার ব্যাটিংয়ে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নেন রুমানা-ফারজানা। দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচে শতকের দেখা পাওয়া এই দুই খেলোয়াড় তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭২ রান। বাংলাদেশের জয়ের স্বপ্নও উঁকি দিচ্ছিল। কিন্তু রুমানার আউটে শেষ হয়ে যায় তা, তিনি ৪১ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩৫ রান।

পরের বলেই ফিরে যান নিগার সুলাতানা (০)। খানিক পর ফারজানাও একই পথ ধরলে হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ফারজানা ৩৭ বলে ৪ বাউন্ডারিতে করে যান ৩৫ রান। এরপর ফাহিমা খাতুন (১২*) ও পান্না ঘোষ (৮*) চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

এর আগে খাদিজাতুল কুবরা (৩/২৩) ও সালমা খাতুনের (১/১২) চমৎকার বোলিংয়ে ভালো শুরুর পরও রান বেশি দূর নিতে পারেনি দক্ষিণ আফ্রিকান মেয়েরা। লিজেলি লি (৪৬) ও লরা উলভার্ট (৩০) উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭৭ রান। এরপরই শুরু খাদিজার ঘূর্ণি। শেষ দিকে সুনে লাস কার্যকরী ২৮* রানের ইনিংস খেললে লড়াই করার মতো পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম