মোস্তাফিজের ইনজুরি নিয়ে যা বললেন বিসিবির চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ২০:৩৫আপডেট : ২৯ মে ২০১৮, ২০:৫৫

মোস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ে আবার মাঠের বাইরে মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে।

কাটার-মাস্টারের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মোস্তাফিজের বাঁ পায়ের আঙুলে চিড় ধরেছে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। আফগানিস্তান সিরিজে তাই তিনি খেলতে পারবেন না।’

আফগানিস্তান সিরিজের পর জুনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। দেবাশীষ চৌধুরী আশাবাদী, ক্যারিবীয় সফরের আগেই পুরো সেরে উঠবেন মোস্তাফিজ, ‘আশা করি, দুই সপ্তাহ পর মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা যাবে। ঈদের পর বোলিংও করতে পারবেন তিনি।’

আইপিএল খেলে চোট নিয়ে ফিরেছিলেন মোস্তাফিজ। ঢাকায় ফিরে তিনি চলে যান নিজের বাড়ি সাতক্ষীরায়। সেখানে কয়েক দিন কাটিয়ে ঢাকায় ফিরে গত শনিবার একটা প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন ‘দ্য ফিজ’। ওই ম্যাচের পর টাইগারদের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন, মোস্তাফিজের ইনজুরি তেমন গুরুতর নয়।

কিন্তু মঙ্গলবার সকালে দলের সঙ্গে ভারতের পথে রওনা হতে পারেননি কাটার-মাস্টার। এরপরই জানা যায়, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী