ত্রিনিদাদ টেস্টে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৮, ১২:৪৭আপডেট : ০৭ জুন ২০১৮, ১৩:২৩

হোল্ডার ও ডাউরিচের ৯০ রানের জুটি বাঁচিয়েছে উইন্ডিজকে দক্ষতার সঙ্গে সারা সকাল বল করেছেন সুরাঙ্গা লাকমল; আর দিন জুড়ে আগ্রাসী ছিলেন লাহিরু কুমারা। কিন্তু জেসন হোল্ডার ও শেন ডাউরিচের ৯০ রানের ষষ্ঠ উইকেট জুটিতে প্রথম দিন কিছুটা হাসি ফুটিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মুখে। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিনিদাদ টেস্টে ৬ উইকেটে ২৪৬ রানে দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা।

উদ্বোধনী টেস্টে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। তিন বছর পর দলে যোগ দেওয়া ডেভন স্মিথ ওপেনিং করেন ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে। লাকমল তৃতীয় ওভারে ফেরান ব্র্যাথওয়েটকে (৩)। ‘অলসতা’ করায় রান আউট হতে হয়েছে ডেভনকে (৭)।

সকালের সেশনে আরও একটি উইকেট হারায় উইন্ডিজ। শাই হোপের সঙ্গে ৪০ রান যোগ করে কুমারার শিকার হন কিয়েরন পাওয়েল। ৬৮ বলে ৬ চারে ৩৮ রান করেন তিনি।

স্বাগতিকদের বিপদে ফেলেছিলেন কুমারা দ্বিতীয় সেশনে হোপ ৯ বাউন্ডারিতে ৪৪ রান করেন। বড় ইনিংস খেলতে পারেননি রোস্টন চেজ (৩৮)। অবশ্য প্রথম দুই সেশনে দ্রুত উইকেট হারানোর পর স্বাগতিকরা শেষ সেশনে সতর্ক ব্যাটিং করেছে। চা বিরতির পর কেবল এক উইকেট হারায় তারা।

হোল্ডার ও ডাউরিচ শক্ত হাতে প্রতিরোধ গড়েন। হোপের মতো হাফসেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে হোল্ডারকে। অধিনায়ক ৪০ রান করেন ৪টি বাউন্ডারিতে। তারপর দেবেন্দ্র বিশুকে নিয়ে দিন পার করেছেন ডাউরিচ। ৫টি চারে ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। ৩২ বল খেলেও রানের খাতা খোলেননি বিশু।

কুমারা ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার। একটি করে উইকেট নেন হেরাথ ও লাকমল। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের