ইনজুরিতে ছিটকে গেলেন শফিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৪:০৬আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৪:০৬

শফিউল ইসলাম রুবেল হোসেনের বদলি হয়ে জ্যামাইকা টেস্টে শফিউল ইসলামের থাকা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু গোড়ালির চোটে পড়ে ছিটকে গেলেন এই পেসার।

ম্যাচের আগের দিন বুধবার ফিল্ডিং অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে চোট পান শফিউল। এরপর স্থানীয় হাসপাতালে এক্স-রে করার পর জানা যায় তার হাঁড়ে কোনও চিড় না ধরা পড়লেও গোড়ালি ও লিগামেন্ট মচকে গেছে।

সেরে উঠতে তিন থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে শফিউলকে। তারপর বোঝা যাবে ইনজুরির অবস্থা।

জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের বরাত দিয়ে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু দ্বিতীয় টেস্টের জন্য শফিউল তাদের বিবেচনায় থাকছেন না। আগামী তিন থেকে ছয় সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে।

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে জ্যামাইকাতেই থাকবেন শফিউল। দেশে ফিরবেন এই ম্যাচ শেষ হওয়ার পর। ওয়েস্ট ইন্ডিজ সফরে কেবল টেস্ট দলেই ছিলেন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম