শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে শুরু

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৮, ১৯:০৯আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১৯:০৯

রাবাদাকে ঘিরে সতীর্থদের উল্লাস দক্ষিণ আফ্রিকার ২০১৯ সালের বিশ্বকাপ প্রস্তুতি ও এবি ডি ভিলিয়ার্স পরবর্তী অধ্যায় শুরু হলো দুর্দান্ত জয়ে। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসির বোলিং নৈপুণ্যে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।

রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয় ১৯৩ রানে। জবাবে ৫ উইকেট হারিয়ে মাত্র ৩১ ওভারে ১৯৬ রান করে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ মূলত শেষ হয়ে যায় প্রথম ৯ ওভারেই। রাবাদার বোলিং তোপে মাত্র ৩৬ রান করতে গিয়েই ৫ উইকেট হারায় লঙ্কানরা। ষষ্ঠ উইকেটে থিসারা পেরেরা ও কুশল পেরেরা ৯২ রানের জুটি না গড়ে ওই বিপদ সামলান। কিন্তু শামসির স্পিনে অসহায় হয়ে পড়ে তাদের লোয়ার অর্ডার। থিসারাকে ৪৯ রানে কুইন্টন ডি ককের ক্যাচ বানান এই প্রোটিয়া স্পিনার।

শামসি দাঁড়াতে দেননি শ্রীলঙ্কাকে তারপর কুশল ৮১ রানের সেরা ইনিংস খেললেও দলীয় স্কোর দুইশ ছাড়াতে পারেননি। রাবাদা ৮ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন। ৮.৩ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা শামসি।

লক্ষ্য ছোট হলেও শুরুতে ভড়কে যায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম ওভারে পরপর হাশিম আমলা ও অ্যাইডেন মারক্রামকে ফিরিয়ে আকিলা ধনঞ্জয়া হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন। তবে ডি কক ও ফাফ দু প্লেসির ৮৬ রানের জুটি সহজ জয়ের পথ দেখায়। যদিও দুজনই হাফসেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পুড়েছেন। ডি কক ও দু প্লেসি খেলেন সমান ৪৭ রানের ইনিংস।

জেপি দুমিনির ঝড় দক্ষিণ আফ্রিকার জয়কে আরও দ্রুত করে। ৩২ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আকিলা। আগামী ১ আগস্ট একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের