হাজারতম টেস্টের আগে ইংল্যান্ডকে আইসিসির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৮, ১৬:৩০আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৩০

হাজারতম টেস্টের আগে ইংল্যান্ডকে আইসিসির অভিনন্দন বার্মিংহ্যামের এজবাস্টনে আগামী বুধবার ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই একটি ‘অভূতপূর্ব’ মাইলফলক স্পর্শ করবে তারা। ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে এক হাজারতম টেস্ট খেলবে ইংলিশরা। এই ম্যাচ সামনে রেখে আইসিসি অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে।

বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার সভাপতি শশাঙ্ক মনোহর বলেছেন, ‘১ হাজারতম টেস্ট খেলতে যাওয়া ইংল্যান্ডের পুরুষ দলকে ক্রিকেট পরিবারের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাতে চাই। প্রথম দেশ হিসেবে তারা এই মাইলফলকে পৌঁছাতে যাচ্ছে। এই ঐতিহাসিক ম্যাচে আমি ইংল্যান্ডকে শুভেচ্ছা জানাই। আশা করবো তারা খেলোয়াড় তৈরি করতে থাকবে, যারা দারুণ পারফরম্যান্স করে টেস্ট ক্রিকেটকে অনুপ্রাণিত করবে।’

১৮৭৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের। তারপর খেলেছে ৯৯৯টি ম্যাচ। জিতেছে ৩৫৭টি এবং হার ২৯৭ ম্যাচে। ড্রতে শেষ হয়েছে ৩৪৫ ম্যাচ। হাজারতম টেস্টের ভেন্যু এজবাস্টনে ইংল্যান্ড খেলেছে ৫০ টেস্ট, যার ২৭টিতে জয় ও হার ৮ ম্যাচে। ড্র হয়েছে ১৫টি। ক্রিকট্র্যাকার

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের