হেনড্রিক্সের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ১৯:২৫আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৯:৪০

অভিষেকেই সেঞ্চুরি করেছেন হেন্ডরিকস টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো তারা। রবিবার ক্যান্ডিতে ৭৮ রানে টানা তৃতীয় জয়ের নায়ক ওয়ানডেতে অভিষিক্ত রিজা হেনড্রিক্স। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

এই ডানহাতি ব্যাটসম্যানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কায় সর্বোচ্চ রান করে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৬৩ রান করে তারা। জবাবে ৪৫.২ ওভারে ২৪৫ রানে আউট শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় এনিয়ে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতল প্রোটিয়ারা। ২০১৪ সালের জুলাইয়ের পর থেকে এই প্রতিপক্ষকে টানা ১১তম ম্যাচে হারাল তারা। সিরিজের বাকি এখনও দুই ম্যাচ।

হাশিম আমলার সঙ্গে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন কুইন্টন ডি কক, যাতে খুব বেশি অবদান রাখতে পারেননি তিনি। মাত্র ৮ বলে ২ রান করেন এই ওপেনার। তারপর ক্রিজে নেমে আমলার সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন হেনড্রিক্স। এই ডানহাতি ব্যাটসম্যান ৪৯ বলে পেয়ে যান তার প্রথম হাফসেঞ্চুরির দেখা। আমলা ৫৯ রানে ফিরে যাওয়ার পর ফাফ দু প্লেসি (১০) বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি হেনড্রিক্সকে।

ঝড় তুলেছিলেন দুমিনি জেপি দুমিনিকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ার পথে প্রথম সেঞ্চুরির দেখা পান হেনড্রিক্স। ৮৮ বলে ৮ চার ও ১ ছয়ে একশ ছোঁন তিনি। সেঞ্চুরি করার পরের বলেই লাহিরু কুমারার কাছে হেনড্রিক্স বোল্ড হন ১০২ রানে।

এই নবাগত ব্যাটসম্যানের দেখানো পথে হেঁটে ১০৩ রানের জুটি গড়েন দুমিনি ও ডেভিড মিলার। দুমিনিকে আক্ষেপে পুড়িয়ে থিসারা পেরেরা এই জুটি বিচ্ছিন্ন করেন। ৭০ বলে ৮ চার ও ৪ ছয়ে ৯২ রান করেন দুমিনি। মিলার ৪৭ বলে ৫১ রানে আউট হন।

শ্রীলঙ্কার পক্ষে থিসারা সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি পান লাহিরু।

৪ উইকেট নিয়েছেন এনগিদি বড় লক্ষ্যে নেমে লুঙ্গি এনগিদি ও অ্যান্ডাইল ফেলুকায়োর তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ১৫৫ রানে ৬ উইকেট হারায় তারা। দুই ধনঞ্জয়ার জুটিতে এই ধাক্কা সামলে নেয় স্বাগতিকরা। ধনঞ্জয়া ডি সিলভা ও আকিলা ধনঞ্জয়া সপ্তম উইকেটে ৯৫ রান যোগ করেন।

ফেলুকায়ো ৩৭ রানে আকিলাকে ফিরিয়ে এই জুটি ভাঙলে আর উঠে দাঁড়াতে পারেনি লঙ্কানরা। ডানহাতি পেসার পরের ওভারে ধনঞ্জয়াকেও ফেরান ইনিংস সেরা ৮৪ রানে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে এনগিদি সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩ উইকেট পান ফেলুকায়ো। তাবরাইজ শামসি ঝুলিতে পুরেছেন ২ উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের