ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ২১:১২আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২১:১৩

মিরপুর স্টেডিয়ামে ছেলেরা নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ পেলেও মেয়েরা তা পায় না। তবে অনেকদিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মিরপুরের ২২ গজকে খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছেন সালমা-রুমানারা। আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের আসরে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে, প্রস্তুতিতে তাই কোনও ঘাটতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। সে কারণেই ৮ সপ্তাহের বিশেষ ক্যাম্পের আয়োজন করছে বিসিবি। সেখানে ফিটনেসের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ফিল্ডিং অনুশীলনে। মঙ্গলবার মেয়েদের সেই অনুশীলনেরই কিছু মুহূর্ত ফুটে উঠেছে বিসিবির ক্যামেরায়-

ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ইশ, একটুর জন্য ফসকে গেল! তাতে অবশ্য থেমে থাকেনি মেয়েদের ক্যাচ অনুশীলন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ফিল্ডিংয়ের এই বিভাগকেই।

ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ফিল্ডিং অনুশীলনে আয়েশা রহমান শুকতারা (ডানে)। গ্রাউন্ড ফিল্ডিংয়ে নিজেকে আরও ঝালিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই ওপেনার।

ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি অনুশীলনে ছিল নতুনত্ব। টেনিস বল দিয়ে ক্যাচ অনুশীলন করেছে মেয়েরা।

ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি অনুশীলনে মনোযোগী ছাত্রীরা।  নিগার সুলতানার সামনে বল থাকলেও পেছনে থাকা জাহানারা আলমও রেখেছেন তীক্ষ্ণ দৃষ্টি। সবার পেছনে রুমানা আহমেদ তখন দর্শকের ভূমিকায়।

ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি প্রস্তুতিতে এতটুকু কমতি রাখতে চান না জাহানারা আলম। ফিল্ডিং অনুশীলনে তাই একটু বেশিই মনোযোগী তিনি!

ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ক্যাচেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মঙ্গলবারের অনুশীলনে। রুমানা আহমেদের ক্যাচ অনুশীলনে সেটাই ফুটে উঠেছে।

ছবিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ক্যাচ অনুশীলনে টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। আছেন ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদও।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী