প্রস্তুতি ম্যাচে তরুণ ক্রিকেটারদের প্রতিপক্ষ এইচপি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২

প্রস্তুতি ম্যাচে তরুণ ক্রিকেটারদের প্রতিপক্ষ এইচপি দল আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। ঘরের মাঠে সাফল্যের লক্ষ্যে চট্টগ্রামে তিন সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছে বাংলাদেশের যুব দল। প্রস্তুতির অংশ হিসেবে বিসিবির হাইপারফরম্যান্স  ইউনিট (এইচপির) সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। ১২ ও ১৪ সেপ্টেম্বর দুটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই মাঠে এশিয়া কাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে স্বাগতিক দল।

তরুণদের এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, পাকিস্তান ও হংকং। ‘এ’ গ্রুপে লড়াই করবে ভারত, নেপাল, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।  টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ১ অক্টোবর। পরদিনই হংকংয়ের সঙ্গে লড়াই।

টুর্নামেন্টের ১৫টি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের দুই মাঠ জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়াম এবং বিকেএসপিতে। ৪ ও ৫ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ৭ অক্টোবর ফাইনালের ভেন্যু মিরপুর স্টেডিয়াম।

গত নভেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ যুব এশিয়া কাপে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে দুর্ভাগ্যজনকভাবে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ২ রানে হেরে যায় তরুণ ক্রিকেটাররা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী