ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৩

টস করছে ভারত-পাকিস্তান এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামছে পাকিস্তান।

হংকংকে হারানো দল নিয়েই মাঠে নামছে পাকিস্তান। টসের পর অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘ভারতকে চাপে রাখার মতো রান করতে চাই আমরা। এটা বড় একটা ম্যাচ। তাই ২৮০ রানের বেশি করা উচিত।’

গত সোমবার চাপ কাটিয়ে হংকংয়ের বিপক্ষে জেতা ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরাও ব্যাটিং নিতাম। কিন্তু গতকালও আমরা প্রথমে ব্যাটিং করেছি, তাই এবার রান তাড়া করা ভালোই হবে। আজ দারুণ একটা ম্যাচ হবে।’

ভারত দুটি বদল নিয়ে নামছে। জশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন শারদুল ঠাকুর ও খলিল আহমেদের বদলে।

দুই দলের সামগ্রিক ফর্ম বিবেচনায় নিলে পাকিস্তান এগিয়ে। তবে এশিয়া কাপ বিবেচনায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লাটা ভারি ভারতের। ১২টি ম্যাচের মধ্যে তাদের জয় ৬টিতে অপর দিকে পাকিস্তানের ৫টি। একটি ম্যাচে কোনও ফলাফল আসেনি। তবে পাকিস্তানকে প্রেরণা যোগাতে পারে চ্যাম্পিয়ন ট্রফি। ক্রিকইনফো 
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, উসমান খান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বতি রাইড়ু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদ্বীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম