‘অবশ্যই বিশ্বকাপ খেলবে গেইল’

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ১৪:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৪:৪৯

‘অবশ্যই বিশ্বকাপ খেলবে গেইল’ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে আফগানিস্তান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টি খেলছেন ক্রিস গেইল। আগামী বিশ্বকাপে তার না খেলার ইঙ্গিত হিসেবে একে দেখছেন অনেকে। কিন্তু অধিনায়ক জেসন হোল্ডার দৃঢ়কণ্ঠে জানালেন, ফিট থাকলে ইংল্যান্ডে ক্যারিবিয়ানদের জার্সিতে ‘অবশ্যই খেলবেন’ গেইল।

৩৯ বছর বয়সী গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ হতে পারেননি। এখন তিনি খেলছেন এপিএল’এর বলখ লিজেন্ডসের হয়ে। কয়েক দিন আগে বারবাডোজের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ার শেষ করেন এই বিধ্বংসী ব্যাটসম্যান।

হোল্ডার জানালেন, জাতীয় দলের সঙ্গে ওয়ানডে না খেলে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেললেও তারা স্বাগত জানাবেন। তার বিশ্বাস, বিশ্বকাপে খেলবেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেছেন, ‘আমরা গেইলকে দলে স্বাগত জানাব। এই বছরের শুরুতে ফিরে যান, বিশ্বকাপ বাছাই পর্বে সে খেলেছিল। বিশ্বকাপে খেলতে চায় বলেই ওই ম্যাচগুলো খেলেছিল সে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সে ভালো খেলতে চায়।’

গেইলের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ইতি টানার কারণ হিসেবে হোল্ডারের ব্যাখ্যা, ‘আমি এনিয়ে চিন্তিত নই। গেইল একজন সর্বতারকা। আমি মনে করি সে বড় টুর্নামেন্ট খেলার জন্য একটু হালকা থাকতে চায়। জ্যামাইকার হয়ে আমার ঘরের দলের বিপক্ষে লিস্ট এ তে চমৎকার একটা ম্যাচ খেলে সেঞ্চুরি করল। দারুণ লেগেছে এটা দেখতে।’

ক্যারিবিয়ান ওপেনারের অনুপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন হোল্ডার। তার বিশ্বাস নতুনরা ভালো কিছুর সুযোগ পাবে, ‘সে দারুণ বিনোদন দিতে পারে। কিন্তু তার অনুপস্থিতি অন্য খেলোয়াড়কে ভালো সুযোগ দেবে। বিশ্বকাপের আগে আমাদের হাতে সীমিত সময় আছে। আমাদের দলে কেমন শক্তিমত্তা মজুদ আছে সেটা দেখার সুযোগ এটা।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম