শেষ দিনে বৃষ্টির দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৮:৪৮আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৫৮

শেষ দিনে বৃষ্টির দাপট তিতলির প্রভাবে বৃহস্পতিবার প্রায় সারাদিনই হয়েছে বৃষ্টি। জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে তাই খেলা হয়নি। ড্রতে শেষ হয়েছে চার ভেন্যুতে হওয়া প্রথম ও দ্বিতীয় স্তরের সব ম্যাচ।

খুলনায় প্রথম স্তরের ম্যাচে নেমেছিল স্বাগতিক খুলনা ও বরিশাল। প্রথম ইনিংসে বরিশাল ২৯৯ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে সুবিধাজনক জায়গায় ছিল ‍খুলনা। তৃতীয় দিন শেষ করেছিল তারা ৭ উইকেটে ৩৪৯ রানে। দিন শেষে তারা ইনিংসও ঘোষণা করে। তবে শেষ দিনে মাঠে নামার সুযোগই হয়নি দল দুটির। তাই ড্রতে শেষ হয়েছে খুলনা-বরিশালের ম্যাচ।

রাজশাহীতে স্বাগতিকদের সঙ্গে রংপুরের ম্যাচের ফলও একই। রাজশাহীর রান পাহাড়ের পর দ্বিতীয় ইনিংসে জবাবটা তারা দারুণ দিচ্ছিল লিটন দাসের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে। রাজশাহীর ৪ উইকেটে ৫৮৯ রানে প্রথম ইনিংস ঘোষণার পর রংপুর তৃতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ৩১৯ রানে। প্রথম ইনিংসে রংপুর অলআউট হয়েছিল ১৫১ রানে।

দ্বিতীয় স্তরে ঢাকা বিভাগ-ঢাকা মেট্রোর ম্যাচও শেষ হয়েছে ড্রতে। প্রথম ইনিংসে ২০৬ রান করা ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫০ রানে শেষ করে তৃতীয় দিনের খেলা। শেষ দিনে বৃষ্টিতে হয়নি ফতুল্লার ম্যাচটি। ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৮৭ রান।

বৃষ্টির দাপট সবচেয়ে বেশি ছিল চট্টগ্রাম-সিলেটের ম্যাচে। শুধুমাত্র প্রথম দিনেই খেলা হয়েছে কক্সবাজারে। চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৮২ রান করার পর পরের দুই দিন ছিল বৃষ্টির দাপট। শেষ দিনেও অবস্থা একই থাকায় প্রত্যাশিত ড্রতেই শেষ হয়েছে তাদের লড়াই।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম