মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশ নবম

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ১৪:৪২আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৫:৪৯

প্রথম প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ ওয়ানডের পর মেয়েদের ক্রিকেটেও নতুন করে চালু হলো টি-টোয়েন্টি র‌্যাংকিং। শুক্রবার এক বিবৃতিতে ৪৬ দলের এই তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

গত জুন থেকে সদস্য দেশগুলোর সব টি-টোয়েন্টি ম্যাচই আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এই ফরম্যাটের বিকাশে র‌্যাংকিংয়ের আবির্ভাব ঘটল। প্রথম প্রকাশিত র‌্যাংকিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ওয়ানডেতেও একই জায়গায় তারা।

২৮০ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়ানডেতেও সবার উপরে এই দল। ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড (২৭৭) মাত্র ৩ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে। ইংল্যান্ড (২৭৬) কিউইদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।

শীর্ষ পাঁচে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। প্রথম দশে অন্য দলগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে সবার উপরে নিউজিল্যান্ডের সুজি বেটস। শীর্ষ ২০ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। তবে বোলার র‌্যাংকিংয়ে বাংলাদেশের রুমানা আহমেদ ৭ ও নাহিদা আক্তার ৯ নম্বরে। অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম