মাশরাফিদের জন্য মনোবিদ নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ২১:২৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২১:২৫

মাশরাফিদের জন্য মনোবিদ নিয়োগ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মনোবিদের নাম আলী আজাদ, তিনি বাংলাদেশি।

রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘মনোবিদ ১৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন। আপাতত ৬/৭  দিন কাজ করবেন তিনি। তবে আগামীতে তিনি আবার ক্রিকেটারদের সাহায্য করতে পারেন।’

এ বছর তিনটি টুর্নামেন্টের ফাইনাল হেরেছে বাংলাদেশ—  বছরের শুরুতে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্ট, মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি আর গত মাসে দুবাই-আবুধাবিতে এশিয়া কাপ। শেষ দুই টুর্নামেন্টে জয়ের আশা জাগিয়েও জিততে পারেনি।

নিদাহাস ট্রফির ফাইনালে হেরে যাওয়ার পরই মনোবিদ নিয়োগ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন ক্রিকেট কর্মকর্তারা। এশিয়া কাপের ফাইনালে হেরে যাওয়ার পর তারা আর দেরি করেননি, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাফল্যের লক্ষ্যে নিয়োগ দিয়েছেন একজন মনোবিদকে।  

এর আগে ২০১৫ বিশ্বকাপের সময় একজন মনোবিদকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তাতে উপকারও হয়েছিল, ইংল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ খেলেছিল কোয়ার্টার ফাইনালে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম