ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৮:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিম্বাবুয়ে দল এক মাসের সফরে মঙ্গলবার বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে দল। এবারের সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে আফ্রিকার দেশটি।

বুধবার থেকে শুরু হবে জিম্বাবুয়ে দলের ব্যস্ততা। দুই দিন অনুশীলন করে ১৯ অক্টোবর বিকেএসপিতে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলে ২২ অক্টোবর দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৪ ও ২৬ অক্টোবর দ্বিতীয় এবং শেষ ওয়ানডের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। একই মাঠে ২৯ অক্টোবর থেকে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথিরা।

৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হতে যাচ্ছে নয়নাভিরাম স্টেডিয়ামটির। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুরে, ১১ নভেম্বর থেকে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। প্রোটিয়াদের মাটিতে মাসাকাদজা-টেলরদের দল সুবিধা করতে পারেনি, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম দুটো টি-টোয়েন্টিতেও হার মেনেছে। শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম