প্রথম স্তরে ঢাকা, বরিশালের অবনমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৬:৪১আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৬:৫৩

প্রথম স্তরে ঢাকা, বরিশালের অবনমন রংপুরের সঙ্গে ড্র করে অবনমনের হাত থেকে রক্ষা পেয়েছে খুলনা। তবে কপাল পুড়েছে বরিশালের। রাজশাহীর বিপক্ষে হেরে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরে নেমে গেছে তারা। রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়ার দিনে আনন্দে মেতেছে ঢাকা বিভাগও। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠে এসেছে দলটি।

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের একাডেমি মাঠে সিলেট বিভাগের সঙ্গে ড্র করেছে ঢাকা। এরই সঙ্গে ২৯.৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নতি হয়েছে ঢাকার। প্রথম শ্রেণির ক্রিকেটের শেষ ইনিংসে রাজিন সালেহ করেছেন ৮৭ রান। তার সঙ্গে জাকের আলী (৭৭*) ও শাহানূর রহমানের (৭০*) হার না মানা হাফসেঞ্চুরিতে সিলেট ৬ উইকেটে ৩০৩ রান করার পর ড্রতে শেষ হয় ম্যাচ। ঢাকা তাদের প্রথম ইনিংসে করেছিল ৩৪৬ রান।

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে চট্টগ্রামে সঙ্গে ড্র করায় প্রথম স্তরে ওঠার সুযোগ নষ্ট করেছে ঢাকা মেট্রো। ২৫.১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ করেছে তারা এবারের এনসিএল।

রাজশাহীর বিপক্ষে হেরে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে বরিশাল। তাতে ড্র করে রক্ষা পেয়েছে খুলনা। অবনমন হওয়া বরিশালের পয়েন্ট ১৪.৬১। বিপরীতে খুলনা প্রথম স্তরে টিকে যায় ১৬.৬১ পয়েন্ট নিয়ে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম