জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ২০:৫১আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২০:৫১

বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন আজ (শুক্রবার) শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েদের। শুরুতেই স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়নের মুখোমুখি, যদিও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন জয় দিয়েই শুরু করতে চান বিশ্বকাপ মিশন।

তার আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণও আছে। চলতি বছর ভারত-পাকিস্তানের মতো দলকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও আশার আলো হয়ে ধরা দিচ্ছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সালমা বলেছেন, ‘আমাদের আজকের (শনিবার) ম্যাচ নিয়ে আশবাদী। আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজ কঠিন প্রতিপক্ষ হলেও আমার বিশ্বাস আমরা অনেক ভালো করতে পারব। শুরুটা জয় দিয়ে করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য তেমনই।’

শুরুতে বোলিং করতে হলে কী করবেন, সেই লক্ষ্যও স্থির করে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের বোলররা লাইন লেন্থ ঠিকঠাক রাখতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে আমরা ৮০-৯০ রানের মধ্যে আটকে রাখতে পারব। সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের এই রান চেজ করতে সহজ হবে। আগে ব্যাটিং করলে যতটা সম্ভব রান বেশি করার চেষ্টা করতে হবে।’

এদিকে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে বিশাল এক প্রতিবেদন ছেপেছে আইসিসি ওয়েসবাইট। যে প্রতিবেদনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পাঁচ কারণ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের বৈচিত্রপূর্ণ বোলিং আক্রমণ, স্থিতিশীল ব্যাটিং, রান তাড়ায় পারদর্শিতা, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি এবং নিচের সারির দলগুলোর বিপক্ষে আধিপত্য- এই পাঁচটি কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে। ‍যদিও বাংলাদেশের অধিনায়ক এত বড় স্বপ্ন দেখছেন না। সালমার প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল, ‘স্বপ্নটা আমাদের অনেক বড়। আমাদের নিয়ে সবাই অনেক আশা করছে। আমিও আশাবাদী। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আমরা সুপার ফোরে খেলব।’

নিজেদের প্রস্তুতি ভালো হয়েছে বলেই এমন স্বপ্ন দেখতে পারছেন সালমা, ‘আমাদের প্রস্তুতি অনেক ভালো। এখানে কয়েক সপ্তাহ আগে এসে কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পেরেছি। আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, স্থানীয় দলের বিপক্ষেও খেলেছি। সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের প্রস্তুতিটা অনেক ভালো। মেয়েরা মানসিকভাবে ভালো অবস্থায় আছে। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি