মুশফিকের চোটে ঢাকায় লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১২:০৭

মুশফিকের চোটে ঢাকায় লিটন বুধবার মুশফিকুর রহিম ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে পেলেন চোট, কপাল খুলল লিটন দাসের। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বিকল্প উইকেটরক্ষক হিসেবে তাকে রাখা হচ্ছে দলে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার মুশফিককে দেখা গেছে হালকা অনুশীলন করতে। আর নির্বাচকদের ডাকে এদিন সকালেই বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মধ্যাঞ্চলের হয়ে বিসিএলে খেলা লিটন।

জানা গেছে, চোট গুরুতর নয় তেমন। তবে মুশফিকের ঘাঁড়ে উইকেটরক্ষকের দায়িত্বটা চাপাতে চান না নির্বাচকরা। শুক্রবার শুরু হতে যাওয়া এই টেস্টে ব্যাটিংয়ের জন্য তাকে দলে রাখা হবে। তার অনুপস্থিতিতে উইকেটের পেছনে লিটনের কথা ভাবছেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মুশফিকের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে লিটন দাসকে। কারণ মিঠুনের কিপিং সামর্থ্যের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা একটু কম। যদিও লিটনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অনুশীলন শেষে আরও একবার মুশফিকের আঙুলের অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

লিটনের অন্তর্ভুক্তি নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘ব্যাকআপ হিসেবে লিটনকে আনা হয়েছে। যদি মুশফিকের ব্যথাটা বেড়ে যায়, তাহলে হয়তো লিটন খেলতে পারে। এখন পর্যন্ত যতখানি জানি মুশফিক খেলছে।' লিটন দলে খেললে ব্যাটিং পজিশনে পরিবর্তনের কথাই বললেন সাকিব, ‘কিপিংয়ের পর ওপেনিং করাটা বেশ কঠিন। সেক্ষেত্রে মিডল অর্ডারেই খেলতে হবে লিটনকে।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৬)
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
সর্বশেষ খবর
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক