বোল্ড হয়ে গেলেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১২:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫

লিটন দাস শুরুটা দারুণ করেছিলেন লিটন দাস। বড় ইনিংসের সম্ভাবনা ছিল তার ব্যাটিংয়ে। কিন্তু হলো না। ৫৪ রান করে বোল্ড হলে গেলেন তিনি। তার আউটের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৪১০।

লাঞ্চ বিরতির পর বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন। ভুল শট খেলতে গিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে বোল্ড হয়ে গেছেন তিনি। অহেতুক রিভার্স সুইপ করে ভালো একটি ইনিংসের ইতি টেনে দিয়েছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ৬২ বলে ৮ চার ও এক ছক্কায় লিটন করেন ৫৪ রান।

লাঞ্চের আগে লিটনের হাফসেঞ্চুরি

মাহমুদউল্লাহর পর হাফসেঞ্চুরি পূরণ করলেন লিটন দাস। হঠাৎ সুযোগ পাওয়া মিরপুর টেস্টে পেয়েছেন তিনি চতুর্থ ফিফটির দেখা।

অনুশীলনে মুশফিকুর রহিম আঙুলে চোট পেলে স্কোয়াডে ডাক পান লিটন। উইকেটরক্ষকের ভূমিকায় একাদশে সুযোগ পাওয়ায় আট নম্বরে ব্যাটিংয়ে নামেন তিনি। নতুন পজিশনে নতুন করে নিজেকে চেনালেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ তৈরি করেন ক্যারিবিয়ান বোলারদের ওপর। বাউন্ডারি মেরে ৫০ বলে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি।

লাঞ্চ বিরতির আগে তিনি অপরাজিত থাকেন ৫৩ রান নিয়ে। অন্যপ্রান্তে হাফসেঞ্চুরি পূরণ করা মাহমুদউল্লাহ অপরাজিত ৭৫ রানে।

মাহমুদউল্লাহর হাফসেঞ্চুরি

হাফসেঞ্চুরি পূরণ করেছেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। লম্বা সময় পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক পাওয়া এই ব্যাটসম্যান অবশ্য সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে। ৩ ও ৩১ রানে আউট হওয়ায় মিরপুর টেস্টে নেমেছিলেন ভালো করার লক্ষ্য নিয়ে। টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফিফটি পূরণ করে সেটা অনেকটাই পূরণ করলেন তিনি।

দারুণ শুরুর পর ফিরলেন সাকিব

আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন দ্বিতীয় দিনের খেলা। দ্রুত সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। তবে অতিমাত্রার আক্রমণাত্মক ব্যাটিংই কাল হয়ে দাঁড়ালো। ৮০ রান করে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক।

প্রথম দিনে নিজের স্বভাব-বিরুদ্ধ ব্যাটিং করেছিলেন সাকিব। ঠাণ্ডা মাথায় দলের রান বাড়িয়ে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে দ্বিতীয় দিনের শুরু থেকেই ছিলেন মারমুখী। রোস্টন চেসের এক ওভারেই মারেন টানা তিন বাউন্ডারি। তাতে সেঞ্চুরির দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছিলেন সাকিব। কিন্তু কেমার রোচের শিকার হয়ে ফিরতে হয়েছে তাকে।

ক্যারিবিয়ান পেসারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে সাকিব ধরা পড়েন শাই হোপের হাতে। প্যাভিলিয়নে ফেরার আগে তিনি করেন ৮০ রান। ১৩৯ বলের ইনিংসটি সাজান ৬ বাউন্ডারিতে।

দ্বিতীয় দিনের খেলা শুরু

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম দিন শেষে স্বাগতিকরা স্কোরে জমা করে ৫ উইকেটে ২৫৯ রান। স্কোর আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা শুরু করেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। সাকিব শুরু করেছেন ৫৫ রান নিয়ে, আর মাহমুদউল্লাহ মাঠে নামেন ৩১ রান নিয়ে। প্রথম দিন শেষে ষষ্ঠ উইকেটে তারা গড়েন ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি।

শুক্রবার প্রথম দিনে ৯৪তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের টেস্ট ক্যাপ পরেন সাদমান ইসলাম। শুরু থেকে সাবলীল ছিলেন তিনি ব্যাট হাতে। বল দেখেশুনে খেলে গেছেন এই বাঁহাতি ওপেনার। অবশ্য সৌম্য সরকার তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। মুমিনুল হকও ছিলেন ব্যর্থ। তাদের হতাশার দিনে সাদমান হাফসেঞ্চুরি করেন। আর শেষ সেশনে সাকিবের স্বতঃস্ফূর্ত ব্যাটিংয়ে দারুণ একটা দিন কাটে বাংলাদেশের।

/কেআর/
সম্পর্কিত
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
অক্টোবরে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি