চ্যাম্পিয়ন্স লিগ

গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের শুরুতেই বড় ম্যাচে ইন্টার মিলানকে ২–১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা।

রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে। ম্যাচের ১৪ মিনিটে ইন্টারের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করেন এমবাপ্পে। ২৩ মিনিটে ইন্টারের গোলরক্ষক জোসেপ মার্তিনেজের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে।

দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইন্টার। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে ইতালিয়ান ক্লাবটি। ৭৭ মিনিটে লাউতারো মার্তিনেজের পাস থেকে গোল করে ব্যবধান কমান কার্লোস অগুস্তো। তবে শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় ২–১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

ইন্টারের একাধিক আক্রমণ ঠেকিয়ে রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। অন্যদিকে, ম্যাচে গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলসংখ্যা ৭১-এ নিয়ে গেছেন এমবাপ্পে, যা তাকে রাউল গঞ্জালেসের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে তুলেছে।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করলো হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ।

/আইএএম/
সম্পর্কিত
বার্নাব্যুতে আজ রিয়াল-ইন্টার মহারণ
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বশেষ খবর
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি