সেঞ্চুরি ও বড় জুটিতে আশরাফুলের স্মরণীয় দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৮:২৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩

মোহাম্মদ আশরাফুল (ফাইল ফটো) হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ডাক পাওয়া মোহাম্মদ আশরাফুল চমকে দিলেন চতুর্থ রাউন্ডে। উত্তরাঞ্চলের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিতে প্রথম দিন পার করেছেন পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান। বাংলাদেশের সাবেক অধিনায়কের সঙ্গে রনি তালুকদারের দুইশ ছাড়ানো অনবদ্য এক জুটিতে রানের পাহাড় গড়ছে পূর্বাঞ্চল।

৩ উইকেটে ৩৫৪ রানে দিন শেষ করেছে পূর্বাঞ্চল। শীর্ষ দল মধ্যাঞ্চল ৮ উইকেটে ২৩৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।

পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পূর্বাঞ্চল। দ্বিতীয় উইকেটে রনিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক (২৬)। ৪০ রানের জুটি গড়ে সোহাগ গাজীর শিকার হন অধিনায়ক।

মাহমুদুল হাসানের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন রনি, ৮২ বলে করেন ফিফটি। মাহমুদুল তার সঙ্গে তৃতীয় উইকেটে ৭২ রান এনে দিয়ে ফিরে যান। ২৯ রান করে সানজামুল ইসলামের বলে ধীমান ঘোষের ক্যাচ হন তিনি।

তারপর ক্রিজে অপ্রতিরোধ্য ছিলেন রনি আর আশরাফুল। ২৪১ রানের অবিশ্বাস্য এক জুটি গড়েন দুজনে। রনি ১৪৭ বলে ১২ চার ও ২ ছয়ে দশম প্রথম শ্রেণির সেঞ্চুরি করেন। আর ৯৭ বলে টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি পাওয়া আশরাফুল প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২০তম শতক হাঁকান ১৮৩ বল খেলে। ১০৭ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। অন্য প্রান্তে ১৮৩ রানে টিকে ছিলেন রনি, ১৯টি চার ও ৫ ছয়ে সাজানো তার ইনিংস।

উত্তরাঞ্চলের পক্ষে একটি করে উইকেট নেন ইমরান আলী, সোহাগ ও সানজামুল।

মার্শাল ও সাদমানের জুটিতে প্রতিরোধ গড়ে মধ্যাঞ্চল মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে দক্ষিণাঞ্চল। ১৬ রানে মধ্যাঞ্চলের ২ ব্যাটসম্যানকে ফেরায় তারা।

ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ৭৬ রান করা সাদমান ইসলাম ব্যাট হাতে উজ্জ্বল ঘরোয়া ক্রিকেটেও। মধ্যাঞ্চলের এই ওপেনার বিপদের সময় হাল ধরেন মার্শাল আইয়ুবকে নিয়ে। ৮৫ রানের জুটি গড়েন দুজন।

আব্দুর রাজ্জাক এই জুটি ভাঙেন মার্শালকে ৪৪ রানে ফিরিয়ে। তারপর সাদমান ইনিংস সেরা ৬০ রানে রানআউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মধ্যাঞ্চল। তাইবুর রহমান একপ্রান্ত আগলে রেখে ৪৩ রানে অপরাজিত ছিলেন।

আল আমিন হোসেন দক্ষিণাঞ্চলের পক্ষে তিনটি উইকেট নিয়ে সেরা বোলার। দুটি করে পান রাজ্জাক ও মেহেদী হাসান।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী