বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে লুইস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০

এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে সীমিত ওভারের সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন এভিন লুইস। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন এই ক্যারিবিয়ান ওপেনার।

সোমবার থেকে সিলেটে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে ১৫ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। লুইসের সঙ্গে এই দলে ফিরেছেন দুই ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস ও শেলডন কোট্রেল।

ভারত সফরের টি-টোয়েন্টি দলে থাকা অলরাউন্ডার কিয়েরন পোলার্ড ও বাঁহাতি পেসার ওবেড ম্যাককয় ইনজুরিতে বাদ পড়েছেন।

চোটে পড়ে সিরিজ শেষ হওয়ার আগেই ভারত থেকে দেশে ফেরেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও অফ স্পিনার অ্যাশলে নার্স। সম্পূর্ণ সেরে না ওঠায় তারাও নেই বাংলাদেশের বিপক্ষে।

২০ ও ২২ ডিসেম্বর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কোট্রেল ও ওশানে থমাস। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের