সাকিবের জোড়া আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ২০:১১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২০:২৬

সাকিবের জোড়া আঘাত হাতে আঘাত পেয়েছিলেন সাকিব। ব্যথা নিয়েই এলেন বোলিংয়ে। আর এসেই তার জোড়া আঘাত। এক ওভারে বাংলাদেশ অধিনায়ক ফিরিয়েছেন শিমরন হেটমায়ার ও ড্যারেন ব্রাভোকে। তাতে মিরপুরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১২ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫ ওভারে ৭ উইকেটে ১৩৯।

ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে হেটমায়ারকে আউট করে শুরু সাকিবের উইকেট উদযাপন। ১৭ বলে ১৯ রান করা হেটমায়ারকে ক্যাচ বানান সাইফউদ্দিনের হাতে। ওভারের শেষ বলে আবার সাকিবের উইকেট উৎসব। এবার বাংলাদেশ অধিনায়ক ফেরান ড্যারেন ব্রাভোকে। সাকিবের ঘূর্ণিতে খেই হারিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে সহজ ক্যাচ দেন ২ রান করা ব্রাভো।

মিরাজের শিকার হোপ

প্রথম টি-টোয়েন্টিতে তার ঝড়ে প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। মিরপুরের দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠেছিল শাই হোপের ব্যাট। যদিও বেশিদূর যেতে দেননি তাকে মেহেদী হাসান মিরাজ।

ব্যাটে বসন্ত চলছে হোপের। বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজেও শুরুতেও ছিলেন স্বরুপে। মিরপুরের দ্বিতীয় ম্যাচেও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যদিও বেশিদূর যেতে দেননি মিরাজ। এই স্পিনারের বলে ১৯ বলে ৩৬ রান করে ফিরে গেছেন হোপ। ৬ বাউন্ডারি হাঁকিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি লিটন দাসের হাতে।

বোলিংয়ে এসেই সাকিবের উইকেট

বল হাতে নিয়েই সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ক্যারিবিয়ানদের চেপে ধরেন তিনি নিকোলাস পুরানকে আউট করে। সাকিবের আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন তিনি, পরের বলে একই শট খেলতে গিয়ে ধরা পড়েন তামিম ইকবালের হাতে। ৬ বলে তার সংগ্রহ ১৪।

হায়দার ফেরালেন লুইসকে

শুরুতেই বাংলাদেশেকে উইকেট এনে দিলেন আবু হায়দার। এই পেসারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন এভিন লুইস।

ব্যাটে বল লাগার পরও আম্পায়ার তাকে এলবিডাব্লিউ দিয়েছিলেন, তাতে ক্ষোভ ঝরেছিল লুইসের অঙ্গভঙ্গিতে। সে যাত্রায় ‘বেঁচে’ গেলেও হায়দারের বলে আর রক্ষা হয়নি। এই পেসারের বলে ‘বিগ’ শট খেলতে গিয়ে ক্যারিবিয়ান ওপেনার ডিপ মিডউইকেটে ধরা পড়েন লিটন দাসের হাতে। আউট হওয়ার আগে লুইস করেছেন মাত্র ১ রান।

বাংলাদেশের সংগ্রহ ২১১

এতদিন ঘরের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৯৩। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রেকর্ডটা নতুন করে লিখলো টাইগাররা। মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে স্কোরে জমা করেছে ২১১ রান।

একটুর জন্য টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রেকর্ড ভাঙা হয়নি। দেশ ও দেশের বাইরে মিলিয়ে কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫ রান। গত মার্চে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া ওই রেকর্ড ভাঙা না গেলেও ঘরের মাঠের সর্বোচ্চ রানকে টপকে গেছে। এ বছরের শুরুর দিকে লঙ্কানদের বিপক্ষেই মিরপুরে ১৯৩ রান করেছিল টাইগাররা।

লিটন দাসের হাফসেঞ্চুরির (৩৪ বলে ৬০) পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংস দুটিতে ২০০ ছাড়ানো স্কোর গড়েছে বাংলাদেশ। লিটনের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে একের পর এক শট খেলেছেন সাকিব-মাহমুদউল্লাহ। ব্যাটে ঝড় তুলে মাহমুদউল্লাহ ২১ বলে ৭ বাউান্ডারিতে অপরাজিত ছিলেন ৪৩ রানে। অন্যদিকে ক্যারিবিয়ান বোলারদের ওপর টর্নেডো বইয়ে সাকিব ২৬ বলে ৫ চার ও এক ছক্কায় খেলেছেন হার না মানা ৪২ রানের ইনিংস।

আগের ম্যাচে আলো ছড়ানো শিলডন কট্রেল ৩৮ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার ওশানে থমাস ও ফ্যাবিয়ান অ্যালেনের।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের