রেকর্ড জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:০৯ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:০৯

ট্রফি জয়ী নিউজিল্যান্ড শ্রীলঙ্কার লেজ গুটিয়ে দিতে শেষ দিন মাত্র ১৪ বল করতে হলো নিউজিল্যান্ডকে। তাতে ক্রাইস্টচার্চ টেস্ট রেকর্ড ৪২৩ রানে জিতে দুই ম্যাচের সিরিজ নিশ্চিত করলো কিউইরা। টানা চতুর্থ সিরিজ জয়ে টেস্ট র‌্যাংকিংয়ের তিন নম্বরে উঠে গেল তারা।

চতুর্থ দিন চা বিরতির আগে হ্যামস্ট্রিংয়ের চোটে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ। রবিবারও ব্যাট করতে নামেননি তিনি। তাই সিরিজ জিততে নিউজিল্যান্ডের দরকার ছিল আর ৩ উইকেট।

৬ উইকেটে ২৩১ রানে শেষ দিন খেলতে নামে শ্রীলঙ্কা। ৬৬০ রানের টার্গেটে নামা দলটি গুটিয়ে যায় ২৩৬ রানে।

এটি নিউজিল্যান্ডের রেকর্ড টানা চতুর্থ সিরিজ জয়। গত মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারানোর পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে জেতে কিউইরা।

শ্রীলঙ্কার শেষ ৩ উইকেটের দুটি নিয়েছেন ট্রেন্ট বোল্ট। দিনের তৃতীয় বলে সুরাঙ্গা লাকমলকে মাঠছাড়া করেন এই পেসার। তার পরের ওভারের প্রথম বলে দুষ্মন্ত চামীরাকে আউট করেন বোল্ট। ম্যাচে ১০৭ রান দিয়ে ৯ উইকেট পেলেন তিনি, প্রথম ইনিংসে নেন ৩০ রান খরচ করে নেন ৬ উইকেট।

বোল্টের দুই উইকেটের মাঝে নাইল ওয়াগনার তার বাউন্সে দিলরুয়ান পেরেরাকে কেন উইলিয়ামসনের ক্যাচ বানান। চতুর্থ দিন গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেওয়া ওয়াগনার দ্বিতীয় ইনিংস শেষ করেছেন ঝুলিতে ৪ উইকেট পুরে। প্রথম ইনিংসে ৬৮ রান এবং ম্যাচে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন টিম সাউদি।

শুধু রানের ব্যবধানে নিউজিল্যান্ডের এটাই বড় জয়। এর আগে তাদের সবচেয়ে বড় জয় ছিল ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রানের। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি