বিতর্কিত আম্পায়ারিং থেকে মুক্তি চান বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ২১:১১আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২১:১৩

বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘরোয়া ক্রিকেটে অনিয়ম নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশেষ করে বিতর্কিত আম্পায়ারিং প্রায়ই বিব্রত করছে দেশের ক্রিকেটকে। আস্তে আস্তে আম্পায়ারিং সহ সব সমস্যা দূর করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

আম্পায়ারিং নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। প্রিমিয়ার লিগে একই আম্পায়ারকে দিয়ে কোনও একটি বিশেষ দলের খেলা পরিচালনা করার অভিযোগ ওঠে প্রায়ই। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের অবস্থা আরও খারাপ। তৃতীয় বিভাগে ম্যাচ না খেলেও ফল হওয়ার ‘কীর্তি’ আছে! গত মৌসুমে দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে এক ওভারে ৯২ রান দিয়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এক বোলার।

বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘরোয়া ক্রিকেটের অনিয়ম দূর করার প্রতিজ্ঞা ফুটে উঠেছে বিসিবি সভাপতির কণ্ঠে, ‘গত মৌসুমের প্রিমিয়ার লিগে কিন্তু তেমন বিতর্ক হয়নি। আমাদের এখন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে নজর দিতে হবে। সেই সঙ্গে জেলার ক্রিকেটে মনোযোগ দিতে হবে। সব কিছু নিখুঁত হতে কিছুটা  সময় তো লাগবেই। অবশ্যই আম্পায়ারিংয়ে বিশেষ মনোযোগ দিতে হবে। আম্পায়ারিং ঠিক করতে পারলে সব ঠিক হয়ে যাবে। ক্লাবের ম্যাচগুলোতে আম্পায়ারদের অনেক দাপট থাকে। তবে বোর্ড যদি মনে করে যে আম্পায়ারিং সুষ্ঠু হচ্ছে না, তাহলে এ ব্যাপারে যে কোনও সিদ্ধান্ত নিতে পারে।’

আম্পায়ারিং নিয়ে সব বিতর্ক দূর করতে বদ্ধপরিকর নাজমুল হাসান, ‘একদিনে সব ঠিক করা যায় না। আমি ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি। আম্পায়ারিং ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ অংশ। যদি আউট না হলেও আউট দেওয়া হয়, তাহলে তো মুশকিল। আমি এখন থেকে নিখুঁত আম্পায়ারিং চাই। আম্পায়ারদের কাছে এটাই আমার বার্তা। আমি এ সমস্যার শেষ দেখে ছাড়বো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী